আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বেলি ড্যান্স দিয়ে জন্মদিন উদযাপন নোরা ফাতেহির

বেলি ড্যান্স দিয়ে জন্মদিন উদযাপন নোরা ফাতেহির

৬ ফেব্রুয়ারি ছিল বলিউড তারকা নোরা ফাতেহির ৩১ তম জন্মদিন। দিনটি উপলক্ষে দুবাইয়ের মাঝ সমুদ্রে বেলি ড্যান্স দিয়েছেন বলিউড অভিনেত্রী। এ সময় বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেছেন তিনি। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে তিনি জন্মদিনের অনুষ্ঠানের ছবি ও নাচের ভিডিও শেয়ার করেছেন।

সোমবার সারাদিন চলেছে নোরার জন্মদিন উদযাপন। ভিডিওতে মাঝ সমুদ্রে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। সামনে রাখা কেক, ফুলের তোড়া। রঙ-বেরঙের ফুল আঁকা পোশাকে বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিনটি পালন করেছেন অভিনেত্রী। এর কয়েক ঘণ্টা পরে, বন্ধুদের নিয়ে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় রাতের খাবারও খেয়েছেন তিনি। সেখানেও কেক কাটার মধ্য দিয়ে চলে জন্মদিন উদযাপন।

নাচে পরাদর্শিতা এবং ফ্যাশন সেন্সের জন্য বলিউডে নোরার আলাদা পরিচিত রয়েছে। গত বছর ডিসেম্বরে, কাতারের দোহায় ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন নোরা।

নোরা ফাতেহিকে সর্বশেষ দেখা গিয়েছিল রিয়েলিটি শো 'মুভিং ইন উইথ মালাইকা'র একটি পর্বে। বড় পর্দায়, তাকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত 'থ্যাঙ্কস গড' সিনেমার একটি গানের দৃশ্যে। গত বছর থেকে, ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে মেলামেশা নিয়ে নোরা ফাতেহির নাম বেশি আলোচিত হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত