আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পাকিস্তানে নিষিদ্ধ, ভারতে মুক্তি পাচ্ছে ‘জয়ল্যান্ড’

পাকিস্তানে নিষিদ্ধ, ভারতে মুক্তি পাচ্ছে ‘জয়ল্যান্ড’

পাকিস্তান সরকারের আপত্তির কারণে দেশটিতে নিষিদ্ধ পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয়ল্যান্ড’। অথচ ছবিটি গত বছরের ১৮ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নিজ দেশে না পেলেও জয়ল্যান্ড ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভারতে।

চলতি বছর অস্কারের দৌড়ে শামিল ছিল পাকিস্তানের এ ছবিটি। কান চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের অভিষেক হয় এই ছবির হাত ধরেই। সেই সূত্রে ছবিটি প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক স্তরে। কিন্তু বিতর্কের কারণে মুক্তির আগেই ছবিটি নিষিদ্ধ করে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তবে পাকিস্তানে নিষিদ্ধ হলেও এবার ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। স্পেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে মুক্তি পাচ্ছে জয়ল্যান্ড ছবিটি। জয়ল্যান্ড ছবির অফিশিয়াল ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা এটা জানাতে পেরে ভীষণভাবে উচ্ছ্বসিত যে, সারা বিশ্বের দর্শক এ ছবিটি দেখতে পাবেন। পিভিআর পিকচার্সের পক্ষ থেকে আগামী ১০ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।

একটি সাধারণ পরিবারের কাহিনি নিয়ে নির্মিত জয়ল্যান্ড। যেখানে পিতৃতন্ত্রই শেষ কথা। এতে দেখানো হয়েছে, পরিবারের অভিভাবক ও অন্য সদস্যরা পুত্র সন্তানের জন্মের দীর্ঘ প্রতীক্ষায়। কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার আগেই পরিবারে নেমে আসে অন্য এক ‘বিপর্যয়’। ছবির এ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত