আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না: অঙ্কুশ

কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না: অঙ্কুশ

অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন টালিউডের এক অন্যতম জুটি। বহু বছরের সম্পর্ক তাদের। চুটিয়ে প্রেম করলেও বিয়ের ব্যাপারে একেবারেই মুখ খুলতে নারাজ তারা। তবে প্রেমের সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালবাসার মানুষের উদ্দেশে লিখলেন একটি পোস্ট। আর সেখানেই এবার মুখ খুললেন বিয়ে নিয়ে।

এক ঘনিষ্ট ছবির সঙ্গে পোস্টটিতে লেখা, 'কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।' 'ভ্যালেন্টাইনস ডে'র দিনই অঙ্কুশের জন্মদিন। প্রতি বছর এই দিনটা জমিয়ে উদযাপন করেন করেন তারা। অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি অনেকেরই প্রিয়। তাই তো অনেক দিন ধরেই তাদের বিয়ে নিয়ে সকলের মনে নানা প্রশ্ন। কবে বিয়ে করবেন তাঁরা?

সেই উত্তর না এলেও অঙ্কুশের সাম্প্রতিক পোস্ট উসকে দিচ্ছে নানা প্রশ্নের। এমন ঘনিষ্ট ছবি দিয়ে কেন নায়ক এমনটা লিখলেন? বিয়ে আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্ন তুললেন? ক্যামেরার সামনে হোক কিংবা পেছনে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে পাশাপাশি দেখে এসেছেন দর্শক। সম্পর্কের বর্ষপূর্তির সময়ে এ কেমন ইঙ্গিত দিলেন নায়ক? উত্তর যদিও পাওয়া যায়নি। কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ঐন্দ্রিলার অভিনীত প্রথম সিরিজ় ‘শ্বেতকালী।’ অঙ্কুশের ঝুলিতে রয়েছে একগুচ্ছ সিনেমা। আনন্দ বাজার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত