আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দক্ষিণ আফ্রিকায় র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি একেএ নামে পরিচিত ছিলেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ডারবানের একটি রেস্তোরাঁর বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়। নাম তার কিয়েরনান ফোর্বস। শনিবার ফোর্বসের পরিবার এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

একাধিক দক্ষিণ আফ্রিকান পুরস্কার জিতেছেন সংগীতশিল্পী কিয়েরনান ফোর্বস। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশন পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন তিনি। এ ছাড়া এমটিভি ইউরোপ সংগীত পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন একেএ।

একেএর বাবা-মা, টনি ও লিন ফোর্বস টুইটারে এক পোস্টে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি— আমাদের প্রিয় পুত্র আর আমাদের মাঝে নেই। সে মৃত্যুবরণ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে দুজন সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তি রাস্তার ওপর পাশ থেকে ভিকটিমদের খুব কাছ থেকে গুলি করে। খুনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে। ৩৫ বছর বয়সি তার একেএর ক্যারিয়ার শুরু করার আগে র‌্যাপ গ্রুপ এন্টিটির মাধ্যমে সংগীতজীবন শুরু করেছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত