আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ফের গায়কের ভূমিকায় সালমান!

ফের গায়কের ভূমিকায় সালমান!

চলতি বছরের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘বলিউড ভাইজান’ সালমান খানের নতুন ছবি। ছবির নাম ‘কিসি কা ভাই, কিসি কি জান’। ইতোমধ্যে ‘পাঠান’ ছবিতে কয়েকটি দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তার যুগলবন্দী নজর কেড়েছে দর্শকের। বলিউডের দুই তারকাকে পর্দায় এক ফ্রেমে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে কম বড় পাওনা নয়।

প্রকাশিত এক প্রতিবেদনে আনন্দবাজার অনলাইন জানায়, ঈদ উপলক্ষে অনুরাগীদের জন্য আরও এক চমক নিয়ে আসছেন ভাইজান। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে গানও গাইতে চলেছেন সালমান। ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লগদা’ গানের অন্য একটি ভার্সন। আর এই ভার্সনটিই গাইবেন সালমান নিজেই। সেই গানে সুর করবেন হিমেশ রেশমিয়া।

অবশ্য, সালমানের কণ্ঠে গান এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকটি ছবিতে তাকে দর্শকরা গায়কের ভূমিকায় দেখেছেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন তিনি। তারপরের বছর নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা যায় সালমানের কণ্ঠ।

ছবিতে আরমান মালিকের গাওয়া গানটির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল সালমানের গাওয়া গানের ভার্সনও। গানের প্রতি যে তার ভাললাগা আছে, তার প্রমাণ সালমানের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা। সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকারের প্রয়াণের পরে তার একটি গানের কয়েক কলি গেয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ‘বলিউড ভাইজান’। তবে এখনই নতুন ছবিটির এই গান নিয়ে বিশেষ কোনো তথ্য দিতে নারাজ ছবির নির্মাতারা। ঈদের আগে অনুরাগীদের চমকে দিতে চান সালমান। তাই ছবি মুক্তির আগেই তার গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।v




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত