আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মানিয়ে নিতে হয়, ব্যাপারটা এমন নয়: সিয়াম

মানিয়ে নিতে হয়, ব্যাপারটা এমন নয়: সিয়াম

ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বিশেষ আয়োজন- ‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’। এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প, যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

এই পর্বে রইলো চিত্রনায়ক সিয়াম আহমেদের গল্প

সিয়ামের স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে চাকরিজীবনও শুরু করেছেন। তবে মা হওয়ার পর আপাতত সংসার আর ছেলে জায়ানকে ঘিরে তার মনোযোগ। সিয়াম-অবন্তীর প্রেমের শুরুটা ২০১১ সালে। তবে চেনা-পরিচয় আরও বছর দুয়েক আগে থেকেই। টানা সাত বছর চুটিয়ে প্রেমের পর ২০১৮ সালের বিজয় দিবসে, অর্থাৎ ১৬ ডিসেম্বর বিয়ে করেন তারা।

প্রেম থেকে বিয়ে নাকি পারিবারিক আয়োজনের বিয়ে, কোনটা শ্রেয়—এমন প্রশ্ন করা হয় সিয়ামের কাছে। তার উত্তর, ‘যে যেটাতে মানিয়ে নিতে পারে, সেটাই ভালো। বিষয়টা একেকজনের কাছে একেকরকম। কোনটা ভালো, কোনটা মন্দ; এভাবে আসলে বলা যায় না। বোঝাপড়া ভালো হলে প্রত্যেকটা জিনিসেই ইতিবাচক দিক থাকে।’

তারকা হিসেবে শোবিজ জগতের নানাবিধ ব্যস্ততায় ডুবে থাকতে হয় সিয়ামকে। স্বাভাবিকভাবেই ইচ্ছেমতো সময় দিতে পারেন না স্ত্রীকে। সেক্ষেত্রে সংসার-সম্পর্কে কীভাবে মানিয়ে নেন? সিয়াম বললেন, ‘মানাতে হয়, ব্যাপারটা এমন নয়। আমার পেশা সম্পর্কে সে জানে, প্রথম থেকেই দেখে এসেছে। তো তার দিক থেকে সেই সাপোর্ট সবসময় থাকে। জীবনসঙ্গীর এই সাপোর্ট না থাকলে যে কারোর জন্যই কাজ করা কঠিন। এজন্য বাসার সবদিক সে সামলায়; আর আমি বাইরের কাজ, যেটা আমার পেশা সেখানে মনোযোগ দেই। তাই আমার প্রতি কাজেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সমর্থন থাকে।’

ভালোবাসার বিশেষ দিনে প্রিয়তমা স্ত্রীর জন্য অনেক কিছুই ভেবে রেখেছেন সিয়াম। তবে তা প্রকাশ করতে চান না সবার কাছে। একান্ত নিজেদের মধ্যেই রাখতে চান ভালোবাসার মুহূর্তগুলো। তবু স্ত্রীর জন্য কিছু কথা না বললেই নয়। সেটা এরকম, ‘যে সাপোর্ট সে (অবন্তী) আমাকে করেছে এবং এখনও করে যাচ্ছে, অবশ্যই আমি সেটার প্রশংসা করি। এখন তার বেশিরভাগ সময় আমাদের ছেলে জায়ানকে সামলাতেই চলে যায়। নিজের জন্য সময় পায় না। নিজের কাজ ও জীবন বিলিয়ে দিয়ে সন্তানকে বড় করে তোলা, এটা অনেক বড় কম্প্রোমাইজ। এজন্য আমি তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো।’ বলা প্রয়োজন, ২০২২ সালের ২৬ এপ্রিল সিয়াম-অবন্তীর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান জোরাইজ আহমেদ জায়ান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত