আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ছবি ফাঁস

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ছবি ফাঁস

টালিউড তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের বিষয়ে নতুন ছবি ফাঁস হয়েছে। এর আগে তাদের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এর শুরুটা অঙ্কুশই করেছিলেন। নায়িকার ঠোঁটে ঠোঁট বসানো ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না...।’ এ নিয়ে আলোচনার মাঝেই নতুন ছবি সোশ্যালে ভাইরাল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে— ছবিতে বরের সাজে অভিনেতা। হলুদ পাঞ্জাবিতে সেজেছেন তিনি। পাশেই কনের সাজে বসা ঐন্দ্রিলা। পরনে লাল বেনারসি, ওড়না, নাকে নথ, কপালে কলকে ও শরীরজুড়ে মানানসই গহনা। মঙ্গলবার ইনস্টাগ্রামে এমনই ছবি শেয়ার করেন টালিউড নায়িকা। ছবির ওপর লেখা— ‘বিয়ের আগের রাতে।’

এর আগে সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ছবিটি। সেই পোস্টই নিজের স্টোরিতে শেয়ার করেন নায়িকা। সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে নানা প্রশ্নও উঠেছে। অঙ্কুশ-ঐন্দ্রিলা এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। এই সময়ে তাদের সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিয়ে নিয়ে।

এদিকে গত কয়েক দিন ধরে ‘বিয়ে কেন হচ্ছে না’ শিরোনামে কয়েকটি সিরিজ পোস্ট করেন অভিনেতা। সেখানে কখনো বিয়ে না হওয়া, কখনো ঐন্দ্রিলার সঙ্গে ব্রেকআপ, আবার কখনো প্রসেনজিৎ ও আবির চ্যাটার্জির প্রশ্ন নিয়ে ভিডিও পোস্ট করেন। বিয়ে কেন হচ্ছে না সিরিজের মাঝে বর-কনের সাজে ছবি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সোশ্যালে ওঠা প্রশ্নে অনেকে বলছেন, তা হলে কি অবশেষে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আবার কেউ বলছেন, এটি কোনো ওয়েব সিরিজ বা সিনেমার প্রচার।

ধারণা করা হচ্ছে, অঙ্কুশ-ঐন্দ্রিলার পরবর্তী সিনেমা ‘লাভ ম্যারেজের’ প্রোমোশন এসব। তবে এ নিয়ে এখনো এই জুটির মধ্যে কেউ মুখ খোলেননি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত