আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘পুষ্পা ২’ থেকে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা

‘পুষ্পা ২’ থেকে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা

মাত্র তিন মিনিটের নাচেই পুরো ভারত কাঁপিয়ে দিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা’ গানের ছন্দে বুঁদ গোটা দেশ। সকলেই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা ২’-এর সামান্থাকে নতুন ভাবে দেখার জন্য। তবে এখন আর তা সম্ভব হবে না। পুষ্পা-র মতো ‘পুষ্পা ২’ ছবিতে একটি আইটেম ডান্সের প্রস্তাব দেওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি সামান্থা।

এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানায়, ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম ডান্সের প্রস্তাবের পর তিনি সরাসরি না করে দেন। গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘পুষ্পা ২’ ছবির শুটিং। আল্লু আর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ়’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। জনপ্রিয়তার কথা মাথা রেখেই সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা।

কিন্তু শুটিং শুরু দিন কয়েকের মধ্যে হানা দেয় আয়কর দপ্তর। পরে ভেস্তে যায় পুরো শুটিং। কিন্তু দু’সপ্তাহের মাথায় এসে সুখবর শোনা গেল। ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং চলেছে। তবে এ বার আবার খারাপ খবর, সামান্থাকে দেখা যাবে না ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে। জানা যায়, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো আইটেম ডান্স করতে রাজি নন এই অভিনেত্রী। তবে ‘ও আন্তাভা’ গানের জন্য যে ভালবাসা পেয়েছেন, তাতে আপ্লুত তিনি।

সুকুমার পরিচালিত এই ছবিতেও পুষ্পা রাজের ভূমিকায় আছেন আল্লু আর্জুন। আর তার প্রেমিকা শ্রীবাল্লির চরিত্রে আবারও দেখা যাবে রাশ্মিকাকে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত