আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

উর্বশীর সঙ্গে কী চলছে পাকিস্তান ক্রিকেটারের?

উর্বশীর সঙ্গে কী চলছে পাকিস্তান ক্রিকেটারের?

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে গুঞ্জন রয়েছে, পাকিস্তানের পেসার নাসিম শাহর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। প্রায় সময়ই নেট দুনিয়ায় আলোচনায় থাকেন উর্বশী ও নাসিম। যদিও নাসিম শাহ সাফ জানান, উর্বশীকে চেনেন না তিনি। তবে এরই মধ্যে এবার নতুন করে সেই ‘অচেনা’উর্বশীকেই ধন্যবাদ জানিয়েছেন পাক পেসার।

অভিনয় জগৎ নিয়ে যতটা না বেশি আলোচনায় থাকেন উর্বশী, তারও বেশি আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে। গেল বছরের এশিয়া কাপের সময় আলোচনায় এসেছিলেন উর্বশী ও নাসিম।

গ্রুপপর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল পাক পেসার নাসিম শাহর। সেই ম্যাচের কয়েকটি মুহূর্ত নিয়েই একটি ভিডিও পোস্ট করেছিলেন উর্বশী।

ভিডিওটি এমনভাবে তৈরি করা হয় যে, দেখে মনে হয় একে অপরের দিকে তাকিয়ে হাসছেন উর্বশী ও নাসিম। এই ভিডিও নিজের স্টোরিতেও দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী। অনেকেই মনে করিয়ে দেন, উর্বশী বলেছিলেন— তিনি ক্রিকেট দেখতে পছন্দ করেন না, তা হলে কি নাসিমকে দেখার জন্যই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছিলেন উর্বশী?

সে ঘটনার পর এবার নতুন করে আলোচনায় এ দুই তারকা। শাদাব খানের বিয়ে উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নাসিম, যেখানে তিনি শাদাবকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানান। সেই পোস্টেই এবার কমেন্ট করে আলোচনায় উর্বশী।

নাসিম শাহর পোস্টে ভারতীয় এ অভিনেত্রী শাদাব খানকে নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং পাক পেসারকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে ডিএসপি র্যাংক পাওয়ায় নাসিম শাহকে অভিনন্দনও জানান উর্বশী। জনপ্রিয় এই অভিনেত্রীর এমন মন্তব্যের পর চুপ থাকেননি পাক পেসার। উর্বশীর কমেন্টের জবাবে তাকে ধন্যবাদও জানান নাসিম শাহ।

সূত্র: জিও টিভি




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত