আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আবারও হলিউডে অনিল কাপুর

আবারও হলিউডে অনিল কাপুর

ফের হলিউডে মন দিলেন অনিল কাপুর। এবার জনপ্রিয় মার্ভেল তারকা জেরেমি রেনারের সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অনিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা ঘোষণা করলেন অভিনেতা নিজেই। খবর আনন্দবাজার পত্রিকার।

২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির হাত ধরে চলচ্চিত্রের আন্তর্জাতিক দুনিয়ায় পা রাখেন অনিল কাপুর। তারপর হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা টম ক্রুজের সঙ্গে ‘মিশন ইমপসিবল: গোস্ট প্রোটোকল’ ছবিতে দেখা যায় তাকে। মার্কিন থ্রিলার সিরিজ় ‘২৪’-এ অভিনয় করেন তিনি। পরে এই সিরিজের হিন্দি সংস্করণেও মুখ্য চরিত্রে ছিলেন অনিল কাপুর।

সম্প্রতি মুক্তি পেয়েছে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। এই সিরিজে অনিলের অভিনয় ইতোমধ্যে দর্শক ও সমালোচকের নজর কেড়েছে। এখানই শেষ নয়, বলিউড অভিনেতার কাজে মুগ্ধ ‘ব্যান্ডিট কুইন’খ্যাত পরিচালক শেখর কাপুর। ‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজে অনিলের প্রশংসা করে টুইট করেন পরিচালক।

প্রসঙ্গত, অনিল কাপুরের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ পরিচালনা করেছিলেন শেখর কাপুর।টুইটারে তিনি লেখেন, প্রত্যেকটা কাজের মাধ্যমে অভিনেতা হিসেবে আরও ধারালো হয়ে উঠছেন অনিল কাপুর। ওটিটি প্ল্যাটফরম তাকে অনেক নতুন ধরনের কাজের সুযোগ করে দিয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত