আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পাঠান সিনেমার বাংলাদেশে মুক্তি নিয়ে যা বললেন শাহরুখ খান

পাঠান সিনেমার বাংলাদেশে মুক্তি নিয়ে যা বললেন শাহরুখ খান

বলিউড কিং খান শাহরুখ খান অভিনিত ‘পাঠান’ মুক্তির ৩ সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। সিনেমাটি একের পর এক ভাঙছে রেকর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি এরই মধ্যে এক হাজার ২০০ কোটি টাকা ব্যবসা করেছে। বাংলাদেশেও ‘পাঠান’ মুক্তি দেওয়া নিয়ে চলছে তোরজোর, হচ্ছে নানা আলাপ। কেউ কেউ বেঁকে বসেছেন, কেউ আবার সিনেমাটি মুক্তি দিতে সাগ্রহে বসে আছেন। তবে ঠিক কবে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে জানানো হয়নি এখনো। তবু শোনা যাচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি।

এসবের মধ্যেই বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে কথা বললেন শাহরুখ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বাংলাদেশি এক ভক্তের টুইটের উত্তরে শাহরুখ খান জানান, বাংলাদেশে খুব দ্রুত মুক্তি পাবে পাঠান।

এদিন ভক্তদের জন্য টুইটারে প্রশ্নোত্তরের একটা সেশন করেন বলিউড বাদশা শাহরুখ। ওই সেশনে অংশ নিয়ে বাংলাদেশি ভক্ত আবিদ শাহরিয়ার লেখেন- ‘আপনার কোনো ধারণা নেই বাংলাদেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে। বিশেষ করে আমি, আমি আপনাকে একজন অন্ধভক্তের মতো ভালোবাসি। আমি আপনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি তা বোঝাতে পারব না। আপনাকে বাংলাদেশে কবে দেখতে পাব?’ সেই কমেন্টের জবাবে শাহরুখ লেখেন, ‘আমাকে জানানো হয়েছে, সিনেমাটি দ্রুত বাংলাদেশে মুক্তি পাবে।’

এদিকে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা মুক্তির ব্যাপারে জানানো হয়। দেশের সিনেমা হলগুলোতে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। সংবাদ সম্মেলনে তাদের অনেকেই ছিলেন। পাঠান সিনেমার মাধ্য দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও রয়েছেন জন আব্রাহাম ও সালমান খান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত