আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যুক্তরাষ্ট্র ও কানাডার পর্দায় ফারুকির ‘শনিবার বিকেল’

যুক্তরাষ্ট্র ও কানাডার পর্দায় ফারুকির ‘শনিবার বিকেল’

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকির ‘শনিবার বিকেল’। বাংলাদেশের সেন্সর বোর্ডে প্রায় চার বছর ধরে আটকে থাকা নির্মাতা ফারুকির সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকায়।

রিয়ালেন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে ১০ মার্চ কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলে ছবিটি মুক্তি দেবে সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটি জনসাধারণের মাঝে প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছিলেন সেন্সর বোর্ডের সদস্যরা।

সেন্সর ছাড়পত্র না পেলে বাংলাদেশের সিনেমা হলে কোনো সিনেমা প্রদর্শন করা যায় না, তবে দেশের বাইরে প্রদর্শনে কোনো বাধা নেই। যুক্তরাষ্ট্র ও কানাডার পর দ্বিতীয় দফায় আরও কয়েকটি দেশের সিনেমাটি মুক্তি পাবে। এর আগে বাংলাদেশের ‘হাওয়া’ ভারতে পরিবেশন করেছে কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার মধ্যে গত ২১ জানুয়ারি সিনেমাটি দেখেছে সেন্সর বোর্ডের আপিল কমিটি। আপিল কমিটির সদস্যদের বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে আসে, সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই। তবে তার দুই সপ্তাহের মাথায় প্রযোজনা প্রতিষ্ঠানকে জানানো হয়, এখনই সেন্সর ছাড়পত্র পাচ্ছে না সিনেমাটি, ছবিটি আবার দেখবে আপিল কমিটি। কার্যত পেন্ডুলামের মতো সিনেমাটির ভাগ্য ঝুলে রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত