আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মেয়ের বয়সি অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন অনিল

মেয়ের বয়সি অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন অনিল

‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজে ২৯ বছর বয়সী অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে ৬৬ বছরের অভিনেতা অনিল কাপুরের অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া সেই সিনেমাটি দেখে অনেকেই আশ্চর্য। আর ওই দৃশ্যে সবিতা নিজেই নাকি তাকে সাহায্য করেছেন জানিয়েছেন অনিল। খবর হিন্দুস্তান টাইমসের।

ডিজনি প্লাস হটস্টারে শুক্রবার মুক্তি পেয়েছে নতুন হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। ছবিতে সবিতার ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুমু খেতে দেখা যায় তাকে। আবার অন্য এক দৃশ্যে সবিতাকে চড় মারতেও দেখা গিয়েছে অনিলকে। ছবিতে অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন অনিল। এতে মেয়ের বয়সী অভিনেত্রী সবিতার সঙ্গে রোমান্স করতে দেখা যায় তাকে। অন্তরঙ্গ মুহূর্তে সবিতার সঙ্গে ফ্রেমবন্দি হতে বেশ ‘নাভার্স’ ছিলেন তিনি। ক্রাইম থ্রিলার ধর্মী এই ছবিতে আরও রয়েছেন আদিত্য রায় কাপুর।

অন্তরঙ্গ মুহূর্তের বিষয়টি নিয়ে অনিল এক সাক্ষাৎকারে বলেন, ‘সবিতা আর আমার মধ্যে বেশ কিছু কঠিন দৃশ্য রয়েছে। সত্যি বলতে, আমি খুব নার্ভাস ছিলাম ওই দৃশ্যগুলোতে। আগে কখনও কোনো অভিনেত্রীর সঙ্গে আমি এমন দৃশ্যে কাজ করিনি।’

বলিউডের এই চিরতরুণ অভিনেতা আরও বলেন, ‘এই দৃশ্যগুলোতে অভিনয় করতে গিয়ে সবিতার কাছ থেকে সবরকম সমর্থন পেয়েছি। সবিতা খুব সহজ করে দিয়েছিল আমার কাজটা। আমাকে খুব সাপোর্ট করেছে। হয়ত অভিজ্ঞতায় আমি ওর চেয়ে অনেক এগিয়ে, কিন্তু তরুণ প্রজন্ম অনেক সময় উপলব্ধি করে না ওরা আমার কাজটা কত সহজ করে দেয়।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত