আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তেলুগু অভিষেকে জাহ্নবীর মোটা পারিশ্রমিক!

তেলুগু অভিষেকে জাহ্নবীর মোটা পারিশ্রমিক!

বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। পারিবারিক ঐতিহ্যে পরিচিতি পেয়েছেন বটে। তবে অভিনেত্রী হিসেবে নিজের পথচলায় চেষ্টার ত্রুটি রাখছেন না। গেলো বছর মুক্তি পাওয়া ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’তে তার অনবদ্য অভিনয়শৈলী মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। তাই জাহ্নবীর চাহিদাও বাড়ছে ক্রমশ।

সেই সুবাদে বলিউড ছাড়িয়ে দক্ষিণী সিনেমায়ও ডাক এসেছে জাহ্নবীর। তেলুগু সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। আর প্রথম ছবিতেই নায়ক হিসেবে পাচ্ছেন জুনিয়র এনটিআরের মতো তারকাকে। যিনি ‘আরআরআর’-এ অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পেয়েছেন। শোনা যাচ্ছে, তেলুগু এই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন জাহ্নবী। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট বলছে, ৪ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন অভিনেত্রী। যা দক্ষিণের প্রথম সারির অভিনেত্রীদের মতোই।

রাশমিকা মান্দানা কিংবা ‘বাহুবলী’ খ্যাত তামান্না ভাটিয়াও এত বেশি পারিশ্রমিক পান না। অথচ জাহ্নবী অভিষেক সিনেমাতেই এই অঙ্কের সম্মানি বাগিয়ে নিচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে জাহ্নবী বা ছবিটির সংশ্লিষ্ট কেউ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। এটি জুনিয়র এনটিআরের ৩০তম সিনেমা। পরিচালনা করছেন কোর্তালা শিবা। তবে এখনও ছবিটির নাম ঘোষণা করা হয়নি।

এ মাসের শুরুর দিকে জানা যায়, প্রায় ছয় মাস ধরে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে আলাপের পর শেষ পর্যন্ত জাহ্নবীকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে। চলতি ফেব্রুয়ারির শেষ দিকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে এটি ভারতজুড়ে মুক্তি পাবে।

সূত্র: নিউজ১৮



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত