আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কিয়ারার সঙ্গীতের লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ৪ হাজার ঘণ্টা

কিয়ারার সঙ্গীতের লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ৪ হাজার ঘণ্টা

গত ৭ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জাকজমকপূর্ণ সেই বিয়ের সাক্ষী ছিল তাদের পরিবার এবং বলিউডের নির্দিষ্ট কিছু অতিথি। মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে উঠে আসছে সিড-কিয়ারার রাজকীয় সেই বিয়ের ঝলক। সম্প্রতি কিয়ারা ইনস্টাগ্রামে অনুরাগীর সঙ্গে ভাগ করে নিয়েছেন সঙ্গীত অনুষ্ঠানের কিছু ঝলক। সেই অনুষ্ঠানে কিয়ারার সোনালি রঙের লেহেঙ্গাটি নজর কেড়েছে সবার।

কিয়ারার বিয়ের সব পোশাকই নকশা করেছেন পোশাক শিল্পী মণীশ মালহোত্রা। সম্প্রতি কিয়ারা সঙ্গীত অনুষ্ঠানের সেই লেহঙ্গার খুঁটিনাটি বিবরণ দিয়ে মণীশ একটি পোস্ট শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সোনালি লেহেঙ্গাটির গা জুড়ে চুমকি ও জরির কারুকাজ। মণীশ জানিয়েছেন, এই লেহঙ্গাটির সম্পূর্ণ নকশা করতে সময় লেগেছে প্রায় ৪০০০ ঘণ্টা। দূর থেকে দেখলেই বোঝা যায় তাতে ছিল সোনালি আর রুপোলি রঙের অভিনব ‘এফেক্ট’। কখনও মনে হবে লেহঙ্গাটি ম্যাট সোনালি, কখনও আবার মনে হবে লেহেঙ্গা জুড়ে রুপালি চুমকির কারুকাজ। মণীশ জানিয়েছেন, এই এফেক্টটি তৈরি করতে ৯৮,০০০ টি স্বরস্কি পাথরের ব্যবহার করা হয়েছে।

কেবল লেহেঙ্গাই নয়, কিয়ারার গয়নাতেও ছিল চমক। বিয়ের প্রতিটি সাজের সঙ্গেই কিয়ারা পরেছিলেন হিরের গয়না। সঙ্গীতের দিনেও কিয়ারার গলায় হিরের হারটি নজর কেড়েছে সবার। হিরের নেকপিসের মধ্যে রুবির পেন্ডেন্টটি ছিল বিশেষ আকর্ষণের। কানে ছিল রুবির দুল। তার পরনের গয়না ছিল মণীশের কালেকশন থেকে।

নববধূর পাশাপাশি সিদ্ধার্থ পরেছিলেন মখমলের কালো শেরওয়ানিত। তার পোশাকেও ব্যবহার করা হয়েছে মূল্যবান স্বরস্কি পাথর। এদিকে, কিয়ারার সঙ্গীতের সাজ প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। অনেকেই বিয়ের সাজ-পোশাকের চেয়ে কিয়ারায় সঙ্গীতের সাজ অনেক বেশি ভালো হয়েছে বলে উল্লেখ করেছেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত