আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গোপনে মধুচন্দ্রিমা শেষে কাজে ফিরলেন কিয়ারা

গোপনে মধুচন্দ্রিমা শেষে কাজে ফিরলেন কিয়ারা

বিয়ের পর স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা গিয়েছিলেন বলিউড নায়িকা কিয়ারা আদভানি। বিয়ে-মধুচন্দ্রিমা এসব কারণে দীর্ঘদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এবার মধুচন্দ্রিমা শেষে শুটিংয়ে ফিরলেন কিয়ারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি থেকে তেমনটিই বোঝা যাচ্ছে। মেকআপ নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন— ২৫ ফেব্রুয়ারি ফের কাজে ফিরলাম।

কোন ছবির শুটিংয়ের জন্য মেকআপ নিচ্ছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি কিয়ারা। এ মুহূর্তে কিয়ারার হাতে দুটি ছবি রয়েছে। কার্তিক আরিয়ানের বিপরীতে ‘সত্য প্রেম কথা’ ও রাম চরণের সঙ্গে পরিচালক এস শঙ্করের ‘আরসি ১৫’।

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় রাজপ্রাসাদে সিদ্ধার্থের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কিয়ারা। হিন্দু রীতি মেনে বিয়ের পাশাপাশি দিল্লিতে বন্ধুবান্ধবদের জন্য মুম্বাইতে বলিউডের তারকাদের জন্য দুটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন তারকা জুটি। ওই রিসেপশন শেষেই মধুচন্দ্রিমা যাপনের জন্য উড়ে গিয়েছিলেন বিদেশে।

গত ২১ ফেব্রুয়ারি মুম্বাই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছিলেন দুজনে। যদিও মধুচন্দ্রিমা যাপনে কোথায় গিয়েছিলেন, তা খোলাসা করেননি সিদ্ধার্থ ও কিয়ারা। বরং দুজনে নিজেদের ব্যক্তিগত বিষয়টি গোপনই রেখেছেন। মুম্বাইতে ফেরার পরেই বেশ কিছু বাণিজ্যিক অনুষ্ঠানে একই সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের নিউ কাপলকে। কিয়ারা যেমন সামাজিকমাধ্যমে রীতিমতো ঘোষণা করে কাজে ফেরার কথা জানিয়েছেন, সিদ্ধার্থ মালহোত্রা সেই পথে হাঁটেননি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত