আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিশ্বজুড়ে সিনেমা হলের আয়ু আর ১০ বছর!

বিশ্বজুড়ে সিনেমা হলের আয়ু আর ১০ বছর!

ওটিটি এবং সিনেমা হল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এই বর্ষীয়ান অভিনেতা জানালেন, আগামী ১০ বছরে সিনেমা হল বলে আর কিছুই থাকবে না। ওটিটিই একমাত্র ভবিষ্যৎ।

এটা নাকি ওটিটির যুগ! অনেকেই তেমন ছবি না হলে হলমুখী হন না আর। অপেক্ষা করেন কবে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আর সেখানে তিনি দেখবেন ছবিটি। এছাড়া এক একটি ওয়েব মাধ্যমে কত অপশন, কত ধরনের কনটেন্ট। যা ইচ্ছে, যেমন ইচ্ছে দেখা যায়। ফলে মহামারির পর থেকে একটা বিতর্ক খুব শোনা যাচ্ছে, তবে কি ওটিটি সিনেমা হলের জায়গা কেড়ে নিতে চলেছে আগামীতে? এবার সেই প্রসঙ্গে কথা বললেন নাসিরুদ্দিন শাহ।

অভিনেতার মতে, ‘ওটিটি ভবিষ্যৎ। আমরা পছন্দ করি বা না করি, এটাই সত্যি, এটাই বাস্তব। আমার তো মনে হচ্ছে গোটা বিশ্ব থেকে শিগগিরই এই সিনেমা হল বিষয়টাই উঠে যেতে চলেছে। আগামী ১০ বছরের মধ্যে এটা হবেই, তখন কোনও সিনেমা হল থাকবে না আর। তখন মানুষ একা ঘরে বসে সিনেমা দেখবে। আমি যদিও জানি না সেটা ভালো না মন্দ।’

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বিগত কয়েক বছরে নাসিরুদ্দিন শাহ একাধিক ওটিটি প্রজেক্টে কাজ করেছেন, যেমন ‘ব্যান্ডিটস’, ‘মডার্ন লাভ: মুম্বাই’ ইত্যাদি। এছাড়া তাকে ‘গেহেরাইয়া’, ‘কুত্তে’ ইত্যাদি ছবিতেও দেখা গেছে। তাকে আগামীতে জি ফাইভের সিরিজ ‘তাজ: ডিভাইডেড বাই ব্লাড’-এ দেখা যাবে।

তবে কেবল ওটিটি নয়, এই অভিনেতা সম্প্রতি তার সেই সাক্ষাৎকারে দক্ষিণী ছবির ভূয়সী প্রশংসা করেন। জানালেন, কেন এগুলো হিন্দি ছবির তুলনায় বক্স অফিসে এত ভালো চলছে। কোন মন্ত্রে এত ভালো ফল করছে সেগুলো। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টই জানান যে তামিল, তেলুগু, কন্নড়, মালায়লামসহ সমস্ত দক্ষিণী ভাষার ছবির যে কনটেন্ট সেটা টোকা নয়, বরং অরিজিনাল আর প্রতিটা ছবিতেই অভিনবত্ব, নতুন ভাবনা মিশে আছে। হিন্দি ছবিতে সেটা নেই।

এই বিষয়ে অবশ্যই উল্লেখযোগ্য যে গত কয়েক বছরে দেখা গিয়েছে ‘কান্তারা’, ‘কেজিএফ ২’, ‘আরআরআর’, ‘পুষ্পা’ ছবিগুলো বিশ্বজুড়ে ব্যবসা করেছে। শুধু ব্যবসা করেনি, অক্ষয় কুমার, আমির খান, রণবীর কাপুর, রণবীর সিংয়ের মতো তারকাদের ছবিগুলোকে রীতিমতো টেক্কা দিয়ে বক্স অফিস জয় করেছে। যদিও ২০২৩-এর শুরুটা পাঠান ছবির হাত ধরে বলিউডের ভালোই হয়েছে। কিন্তু কেন এমনটা হচ্ছে। এ প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, ‘স্বাদের (ভাবনা) নিরিখে হয়তো অত ভালো নয় দক্ষিণী ছবি। কিন্তু পর্দায় সেই ভাবনা ফুটিয়ে তোলার ক্ষেত্রে এতটুকু খামতি থাকে না। নিখুঁত কাজ দেখা যায়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত