আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ট্রেলার দেখে কাঁদছে দর্শক, অভিভূত রানি মুখার্জি

ট্রেলার দেখে কাঁদছে দর্শক, অভিভূত রানি মুখার্জি

নায়িকা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নব্বই দশকে। পেয়েছিলেন আকাশচুম্বী সাফল্য। তবে নায়িকা খোলসের ভেতরে তিনি যে পুরোদস্তুর অভিনেত্রী, তা একাধিকবার প্রমাণ করেছেন। তবে এবার যেন সেসবও ছাড়িয়ে গেলেন! কারণ পুরো সিনেমা পরের কথা, ট্রেলার দেখেই দর্শক আবেগে ভাসছেন, এমনকি কেঁদেও ফেলছেন!

বলা হচ্ছে রানি মুখার্জির কথা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলার। যেখানে এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি। আর ট্রেলারেই যে ঝলক দেখা গেছে, তাতে একবাক্যে বলতে হয়, বাজিমাত করেছেন মুখার্জি তনয়া। মাত্র ছয় দিনেই ছবির ট্রেলারটির ভিউ ছাড়িয়েছে ১৭ মিলিয়ন। এর সঙ্গে ভূয়সী প্রশংসা তো আছেই। দর্শকের এমন ভালোবাসায় অভিভূত রানি। জানালেন, ক্যারিয়ারে এই প্রথম এতো ভালোবাসা পাচ্ছেন তিনি। তার মতে, ‘শুধু ট্রেলার দেখেই দর্শক কাঁদছেন, এমনটা সচরাচর দেখা যায় না’।

রানি মুখার্জি বলেন, “ট্রেলার থেক যে সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। ভক্ত, শুভাকাঙ্খী, বন্ধু, পরিবার, সহকর্মী সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। আমার পুরো ক্যারিয়ারে, এই প্রথম এতো ভালোবাসার সাক্ষী হচ্ছি। এর আগে কিছুটা এরকম হয়েছিলো ‘ব্ল্যাক’ সিনেমার সময়।” ট্রেলারটি দর্শকের এত পছন্দ হওয়ার কারণ কী? রানির ব্যাখ্যা, ‘কোথাও হয়ত তারা ওই মায়ের অসহায়ত্বের সঙ্গে নিজেদের একাত্ম করতে পেরেছেন। আমি সত্যিই খুব আনন্দিত, শুধু ট্রেলার যদি তাদেরকে এতোটা নাড়া দিতে পারে, তাহলে পুরো সিনেমা নিশ্চয়ই আরও ভালো লাগবে।’

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানি মুখার্জির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও আছেন জিম সর্ভ, নীনা গুপ্ত প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অসিমা চিবার। প্রযোজনায় জি স্টুডিওস। আগামী ১৭ মার্চ এটি মুক্তি পাবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত