আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ষষ্ঠ বর্ষে নাগরিক টিভি

ষষ্ঠ বর্ষে নাগরিক টিভি

পাঁচ বছর পূর্ণ করে আজ ষষ্ঠ বর্ষে পদার্পণ করছে স্যাটেলাইট চ্যানেল ‘নাগরিক’। ‘টেলিভিশন নয়, সম্পর্ক’—এই স্লোগান নিয়ে ২০১৮ সালের ১ মার্চ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে নাগরিক টিভি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেলটি জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলতি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দিনব্যাপী বিশেষ লাইভ প্রচার করবে তারা। লাইভে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হবেন।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে থাকবে সরাসরি লোকগানের অনুষ্ঠান। আর রাত ১০টায় থাকছে বিশেষ নাটক ‘কুলি নাম্বার টু’।গোলাম সারোয়ারের গল্প আর রাগিব রাইহানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সামিরা খান মাহি, মাহমুদুল ইসলামসহ অনেকে।

নাগরিক টিভির দর্শকপ্রিয় অনুষ্ঠানের মধ্যে আছে বিনোদন জগতের খবরাখবর নিয়ে ‘নাগরিক বিনোদন’, রান্নার অনুষ্ঠান ‘রান্নার এক্সপার্ট’, সেলিব্রেটিদের নিয়ে গুঞ্জনের অনুষ্ঠান ‘ফিসফাস’, স্বাস্থ্যবিষয়ক ‘দেহঘড়ি’ ও ‘সুস্থ দেহ সুস্থ মন’, সরাসরি গানের অনুষ্ঠান ‘বাংলাবাউল’ ও ‘মিউজিক ক্যাফে’, ট্রাভেল শো ‘পথে প্রান্তরে’, বিশ্বসংগীতের অনুষ্ঠান ‘হিউজ ভিউজ’, পরিসংখ্যান নিয়ে মজার অনুষ্ঠান ‘যোগফল’, মিউজিক ভিডিও আর শিল্পীর অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘গান বাকশো’, অপরাধবিষয়ক শো ‘এফআইআর’, সমসাময়িক রাজনীতি নিয়ে টক শো ‘বলা না বলা’, ব্যবসা-বাণিজ্য নিয়ে ‘বিজকাশন’ ইত্যাদি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চ্যানেলটি প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ তুলে ধরার চেষ্টা করে আসছে। নাগরিক ভোগান্তি ও উন্নয়নের অগ্রযাত্রাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির খবর তুলে ধরে আলোচনায় আছে নাগরিক টিভি। টেলিভিশন চ্যানেলটির প্রতিষ্ঠাতা ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক। তাঁর স্বপ্নকে ধারণ করে এগিয়ে যাচ্ছে নাগরিক টিভি। চ্যানেলটির বর্তমান চেয়ারম্যান রুবানা হক।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত