আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হাসির রাজা কাঁদাতেও জানেন!

হাসির রাজা কাঁদাতেও জানেন!

ভারতের সবাই তাকে ‘কমেডি কিং’ হিসেবে চেনেন। বোকাবাক্সের পর্দায় যখন তার অনুষ্ঠান আসে, তখন হাসির ফোয়ারা ফোটে দর্শকের মুখে। শুধু টিভি অনুষ্ঠান নয়, কোনও অ্যাওয়ার্ড শো হোক বা লাইভ প্রোগ্রাম, সবখানেই তার ত্বরিত উচ্চারণের কথা মানুষকে বিনোদিত করে।

হ্যাঁ, বলা হচ্ছে কপিল শর্মার কথা। নিজের নামে ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠান করেই তিনি খ্যাতি পেয়েছেন। কিন্তু হাসির রাজা যে অভিনয়েও পাকা, সেই অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের চোখে জলও আনতে পারেন, এবার তা-ই প্রমাণ হলো! ছবির নাম ‘জিগাটো’। নির্মাণ করেছেন বলিউডের প্রশংসিত নির্মাতা নন্দিতা দাস। এতে একজন ডেলিভারি ম্যানের চরিত্রে অভিনয় করেছেন কপিল শর্মা। বুধবার (১ মার্চ) প্রকাশ হয়েছে এর ট্রেলার। আর তা দেখে দর্শক কিছুটা দ্বিধায় পড়তেই পারেন—ইনি আসলেই কপিল তো!

রেটিংনির্ভর ডেলিভারিম্যান রূপে কপিল নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। ফলে একদিনেই ট্রেলারটির ভিউ ছাড়িয়েছে ৭ মিলিয়ন। আর মন্তব্যের ঘরে আসছে প্রশংসার বান। গেলো বছরের সেপ্টেম্বরে ৪৭তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘জিগাটো’। এরপর অক্টোবরে ২৭তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর এশিয়ান প্রিমিয়ার হয়। সেখানে কোরিয়ান দর্শকরা ছবিটি দেখে রীতিমতো কেঁদে ফেলেছিলেন।

কপিল বলেন, ‘ছবিটা দেখার পর তারা কাঁদছিল। এমনকি তারা এটাও জানে না যে আমি আসলে কমেডির জন্য পরিচিত! সুতরাং আমার মনে হয় দর্শক ছবিটি দেখে হতাশ হবেন না।’ কপিল শর্মা জানান, নন্দিতা দাস যখন তাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন, তার বিশ্বাসই হয়নি। কারণ, এমন চরিত্রে কেউ তাকে ভাবতে পারে, এটা কল্পনাও করেননি তিনি।

কপিলের ভাষ্য, ‘‘আমি জানতে চেয়েছিলাম, কেন আমাকে নিচ্ছেন? জবাবে তিনি যা বলেছেন, সেটা প্রশংসা নাকি অপমান আমি বুঝতে পারিনি! তিনি বলেছেন, ‘যদি আন্তর্জাতিক তারকা শাহরুখ খানও রাজি হতেন ছবিটি করতে, তাও আমি তাকে নিতাম না। বরং তোমাকে (কপিল) নিতাম। কারণ, তোমার মধ্যে একটা সাধারণ চেহারা আছে। এটা ভিড়ের মধ্যে যেকোনও জায়গায় মানিয়ে যায়’।’’

‘জিগাটো’ ছবিতে মূলত ডেলিভারি ম্যানদের জীবনের সংকট ও কষ্টগুলো উঠে এসেছে। এতে কপিল শর্মার সঙ্গে আরও অভিনয় করেছেন সাহা গোস্বামী, গুল পনাগ, সায়ন্তী গুপ্ত প্রমুখ। আগামী ১৭ মার্চ ছবিটি মুক্তি পাবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত