আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

ক’দিন আগেই নতুন গাড়ি কেনা আর কাজের খবর দিয়েছিলেন সুস্মিতা সেন। শুভেচ্ছা যেন উপচে পড়েছিল নায়িকার কমেন্ট বক্সে। এমন আনন্দঘন পরিবেশেই কি না হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী! খবরটি প্রকাশ হতেই বি-টাউনে শোরগোল। কেমন আছেন এখন অভিনেত্রী?

সিঙ্গেল মাদার হয়েও দারুণ পারদর্শী সুস্মিতা সেন। মেয়েদের মানুষ করার পাশাপাশি ব্যক্তিজীবনের শখপূরণ করা, মিডিয়ার কাজ সামলানো; সবদিকই সমান তালে চালিয়ে যাচ্ছেন। প্রেম-বিচ্ছেদ নিয়ে বিতর্কেও জড়িয়েছেন বারবার। তবে সবসময়ই ভক্তদের হৃদমাঝারে ছিলেন অভিনেত্রী। যদিও এর সবটুকুই ফিকে হয়ে গেল হার্ট অ্যাটাকের খবরে।

অভিনেত্রী নিজেই সেই দুঃসংবাদ জানিয়েছেন। সুস্মিতা সেন জানান, ‘পাঁচ-ছয় দিন আগে হৃদরোগে আক্রান্ত হই। অ্যাঞ্জিওপ্লাস্টি করালাম। হার্টে স্টেন্ট বসানো হয়েছে।’ ইনস্টাগ্রাম পোস্টে নিজেই সেই বার্তা দিয়ে আর লেখেন, ‘হৃদয়কে সবসময়ে খুশি আর সাহসী রাখুন। তাহলেই হৃদয় সবসময়ে আপনার পাশে থাকবে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমার হৃদয় নাকি অনেক বড়।’

এখানেই শেষ নয়। বাবার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে সুস্মিতা তার সমস্ত শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানান। বলেন, ‘যারা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমার পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই পোস্টটা সকলকে খুশির খবর দেওয়ার জন্য যে, আমি আবার নতুন জীবন ফিরে পেলাম। সকলকে অনেক ভালবাসা। দুগ্গা দুগ্গা!’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত