আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

সেই প্রভা আবার চয়নিকা চৌধুরীর নাটকে

সেই প্রভা আবার চয়নিকা চৌধুরীর নাটকে

বছর পাঁচেক আগে চয়নিকা চৌধুরীর
নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী
সাদিয়া জাহান প্রভা। নাটকের নাম
ছিলো ‘পালিয়ে গিয়ে বিয়ে এবং
দোলনাচাঁপা’। সঙ্গে ছিলেন অপূর্ব।
এরপর আর চয়নিকা চৌধুরীর নাটকে
প্রভাকে দেখা যায়নি। সেই বিরতি
কাটিয়ে সম্প্রতি আবারো প্রভাকে নিয়ে
নতুন নাটকের শুটিং শুরু করেছেন পরিচালক
চয়নিকা চৌধুরী।
জানা গেছে, নাটকের নাম ‘আন
ওয়ান্টেড’। এতে আরো অভিনয় করছেন
আনিসুর রহমান মিলন ও মৌ। নাটকটির
চিত্রনাট্য সাজিয়েছেন এজাজ মুন্না।
নাটকটি প্রযোজনা করেছেন আনসারুল
আলম লিংকন।
চয়নিকা চৌধুরী বলেন, ‘নাটকের গল্প
স্বামী-স্ত্রীর সাংসারিক সুখ-দুঃখ ও
টানাপোড়েন নিয়েই। বাস্তব জীবনে যা
হয় তাই ফুটে উঠবে ‘আন ওয়ান্টেড’ নাটকে।
আশা করছি নাটকটি সবার কাছে ভালো
লাগবে।’
তিনি আরো বলেন, ‘প্রভা অসাধারণ
অভিনেত্রী। মোস্তফা সরয়ার ফারুকীর
বিজ্ঞাপনের মডেল হওয়ার পর প্রভাকে
আমার নাটকের মাধ্যমে দর্শক চিনেছে।
প্রভাকে নিয়ে আমি নিয়মিত কাজ করার
ইচ্ছা আছে। এ মাসে দুটো টেলিফিল্মের
শুটিংয়ের জন্য আমি আর সকাল আহমেদ
নেপালে যাব।’
টেলিফিল্ম দুটি প্রযোজনা করবে
বাণীচিত্র। এতে প্রভাসহ আরো অনেকে
অভিনয় করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত