আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমাকে একটি মনের মানুষ খুঁজে দিন: পরিণীতি

আমাকে একটি মনের মানুষ খুঁজে দিন: পরিণীতি

২০২৩ সালের শুরু থেকেই তারকারা একের পর এক বসছেন বিয়ের পিঁড়িতে। কে এল রাহুল-আথিয়া শেট্টি, সিদ্ধার্থ -কিয়ারা থেকে স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ— তালিকা দীর্ঘ। তবে তাদের সঙ্গে প্রতিযোগিতা নেই পরিণীতি চোপড়ার। জানালেন, সতীর্থরা বিয়ে করছেন বলে তার খুব ভাল লাগছে। নিজেও মনের মানুষ খুঁজছেন।

পরিণীতি জানান, বিয়ে করতে আগ্রহী তিনিও। কিন্তু তা হতে হবে ঠিক সময়ে, ঠিক মানুষটির সঙ্গে। একটি সাক্ষাৎকারে তিনি জানান, এখন তিনি একা, মনের মানুষ খুঁজছেন। অভিনেত্রী বলেন, আমাকে একটি ছেলে খুঁজে দিন, যাতে আমার ব্যক্তিগত জীবনটা সাজিয়ে নিতে পারি। সন্তানের মা হতেও ইচ্ছে করে অভিনেত্রীর। ক্যারিয়ারেও ভারসাম্য চান তিনি। তার খুশি, আনন্দ ভাগ করে নিতে চান আত্মীয় ও বন্ধুদের সঙ্গে।

ইন্ডাস্ট্রিতে তার সতীর্থরা বিয়ে করছেন দেখে খুব খুশি অভিনেত্রী। তিনি বলেন, যে দিন আমি আমার মনের মানুষটিকে খুঁজে পাব, তার প্রেমে পড়ব, আমিও নিশ্চয়ই বিয়ে করতে চাইব। পরিণীতিকে আগামী দিনে দেখা যাবে ইমতিয়াজ় আলির ‘চমকিলা’য়। এই ছবিতে তার সহ-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এই ছবির কাজে তিনি এখন পঞ্জাবে রয়েছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত