আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে চাঞ্চল্যকর ভিডিও আলিয়ার

নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে চাঞ্চল্যকর ভিডিও আলিয়ার

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য কলহ রোজই নতুন মোড় নিচ্ছে। দিন কয়েক আগেই স্ত্রীর অভিযোগ ছিল তার কাছ থেকে সন্তানদের কেড়ে নেওয়ার চেষ্টা করছেন নওয়াজ। আদালতেও অভিযোগ আর পাল্টা অভিযোগের রেশ বজায় ছিল এতোদিন। নওয়াজ স্ত্রীকে সহবাস সঙ্গী বলে বসেন, তো আলিয়া স্বামীর নামে পাল্টা ধর্ষণের অভিযোগ আনেন।

ফের ইনস্টাগ্রামে একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করলেন আলিয়া সিদ্দিকি। সেই ভিডিওতে দেখা মিলেছে নওয়াজ-আলিয়ার দুই সন্তান শোরা এবং ইয়ানির। খবর হিন্দুস্তান টাইমসের। সেই ভিডিওতে কাঁদোকাঁদো কণ্ঠে আলিয়াকে বলতে শোনা গেল, দুই সন্তানসহ আলিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন নওয়াজ। তিনি বলেন, আমরা নওয়াজের বাড়ি থেকে এলাম, সেখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে অঝোরে কাঁদছে। আমাদের বাংলো থেকে বের করে দেওয়া হল, বলা হল আমরা সেখানে ঢুকতে পারব না।

আমি বুঝতে পারছি না ছেলেমেয়েকে নিয়ে কোথায় যাব এখন? আমার কাছে মাত্র ৮১ টাকা আছে, টাকা নেই, মাথার উপর ছাদ নেই! এরপর দেখা যায়, শোরা কাঁদতে কাঁদতেই মায়ের কাছে এগিয়ে আসে। আলিয়ার বলেন, নওয়াউদ্দিন আমি তোমাকে কোনদিন ক্ষমা করব না আমার সন্তানদের এই কষ্টটা দেওয়ার জন্য। আমি আপনাদের দেখাতে চাই আমার সন্তানর কী কষ্টটাই না পাচ্ছে এই মাঝরাতে। এই গভীর রাতে আমি রাস্তায় দাঁড়িয়ে, জানি না কোথায় যাব সন্তানদের নিয়ে’। অপর এক ভিডিয়ো শেয়ার করেন আলিয়া। যেখানে দেখা যায় কোনও আত্মীয়র বাড়ির মেঝেতে শুয়ে রয়েছে তার দুই সন্তান।

এই ভিডিয়ো শেয়ার করে আলিয়া ইনস্টা লিখেছেন, এটাই নওয়াজউদ্দিন সিদ্দিকির আসল রূপ। নিজের সন্তানদেরও ছাড় দেয়নি সে। আলিয়া জানান, ভারসোভা পুলিশের ডাক পেয়ে থানায় গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন বাংলোয় নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন নওয়াজ। তারা বাড়িতে ঢুকতে বাধা দেয় আলিয়া ও তার সন্তানদের। এর জেরেই এক কাপড়েই রাস্তায় ঠাঁই হয় তাদের। পরে আলিয়ার এক আত্মীয় তার এক কামরার ঘরে জায়গা দেন তিনজনকে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত