আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মাস ঘুরতে না ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন স্বরা!

মাস ঘুরতে না ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন স্বরা!

প্রেমের মাসে কোনো রকম ঘোষণা ছাড়াই গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ১৬ ফেব্রুয়ারি চারহাত এক হয়েছে স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের। মাস ঘুরতে না ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। তবে পাত্র বদলাচ্ছে না। ফাহাদ আহমেদের সঙ্গে আরও একবার গাঁটছড়া বাঁধবেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সইসাবুদ সেরেছেন স্বরা। সেদিন পাশে ছিলেন ফাহাদ ও স্বরার পরিজন-বন্ধুরা। সেই সময় একটি ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় সামাজিক অনুষ্ঠানের জন্য সময় বের করতে পারেননি অভিনেত্রী। তবে আইনি মতে, বিয়ে সেরেই স্বরা জানান, পরে সব আচার-অনুষ্ঠান পালন করে সাত পাক ঘুরবেন তিনি। পরিকল্পনামতো চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

১১ থেকে ১৬ মার্চের মধ্যে হতে চলেছে স্বরা ও ফাহাদের বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, দিল্লিতে নিজের দাদু-দিদিমার বাড়িতে ব্যক্তিগত পরিসরে ফাহাদের সঙ্গে মালাবদল করতে চান অভিনেত্রী। গায়েহলুদ, মেহেন্দি, সংগীত— সব অনুষ্ঠানের আয়োজন থাকলেও অতিথি তালিকায় থাকবেন স্বরা ও ফাহাদের আত্মীয়পরিজন ও বন্ধুবান্ধব।

ঘটনাচক্রে আগামী সপ্তাহে হোলির পরেই স্বরার বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সবাই যাতে একসঙ্গে উৎসব উদ্যাপন করতে পারেন, সে কথা ভেবেই সব আয়োজন দেখাশোনা করছেন স্বরা ও ফাহাদ। বসন্তের উৎসবের আমেজে ধুমধাম করে নিজেদের বিয়ে উদ্যাপন করতে চান নবদম্পতি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত