আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নারীই পৃথিবীর স্রষ্টা: মনীষা কৈরালা

নারীই পৃথিবীর স্রষ্টা: মনীষা কৈরালা

জন্ম ও বেড়ে ওঠা নেপালে। সেখানকার সিনেমায় অভিনয়ও করেছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি, জনপ্রিয়তা এসেছে বলিউড থেকে। বেশ কয়েকটি নন্দিত হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশকে সিনে পর্দায় তার গভীর চাহনি আর মিষ্টি হাসি যে মুগ্ধতা ছড়িয়েছিলো, তার রেশ রয়ে গেছে এখনও।

হ্যাঁ, বলা হচ্ছে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালার কথা। রূপালি দুনিয়ায় তিনি সাফল্য পেয়েছেন বটে। কিন্তু এর পেছনে দিতে হয়েছে কঠোর শ্রম, পেরোতে হয়েছে বহু প্রতিবন্ধকতা। বুধবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেসব নিয়েই কথা বলেছেন তিনি।

মনীষা জানান, নারী হওয়ার কারণে ক্যারিয়ারে অনেক বেশি বাধার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন বৈষ্যম্যের শিকার হয়েছেন। তার ভাষ্য, ‘কিছু প্রতিবন্ধকতা এখনও রয়ে গেছে এবং আমি আশা করি কোনও একদিন থাকবে না। কারও লিঙ্গের ওপর ভিত্তি করে নয়, বরং কাজ অনুযায়ী প্রত্যেকে পারিশ্রমিক পাবে, আমার প্রত্যাশা এই বিষয়টি একদিন সবার কাছেই স্বাভাবিক হয়ে উঠবে।’

সোশ্যাল মিডিয়ার এই যুগে পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি নিন্দার শিকার হন বলেও মনে করেন মনীষা কৈরালা। তিনি বলেন, ‘আমার মনে হয় নারীরা অবশ্যই অনেক দুর্বল, এ কারণে তারা শুধু সামাজিক মাধ্যমে নয়, বরং সবখানেই নিন্দার শিকার হয়। একজন পুরুষের তুলনায় নারীকে দ্রুত বিচার করে সমাজ। আসলে যিনিই দুর্বল হন, তাকেই আক্রমণের শিকার হতে হয়। কিন্তু আমি আশা করি সময়ের অগ্রগতির সঙ্গে এবং শিক্ষার আলো ছড়িয়ে যাওয়ার মাধ্যমে নারীরা একে-অন্যকে আরও বেশি সমর্থন করবেন।’

যদি সামর্থ্য থাকে, তাহলে নারীর জন্য পৃথিবীর কোন জিনিসটা পরিবর্তন করতে চান? এমন প্রশ্নের জবাবে মনীষা কৈরালা বলেন, ‘নারীর সমর্থনে কাজ করা নারীদের ওপর জোর দেবো আমি। এটা আমার পর্যবেক্ষণ যে, নারীবাদ ছেড়ে নারীরা পুরুষের সমর্থনে থাকে! তাদের বোঝা উচিত যে, তারা হলো দুর্গা, কালী ও ভগবতী। যখন একজন নারী তার যোগ্যতা ও ক্ষমতা বুঝবে, সে তখন অদম্য শক্তিতে রূপ নিতে পারবে। নারীরা হলো পরিচর্যাকারী, তারাই এই পৃথিবীর স্রষ্টা। শুধু তারাই নিজেদের মূল্য ও শক্তি উপলব্ধি করে না। আমি চাই, প্রত্যেক নারী এটা উপলব্ধি করুক এবং নিজের আলোয় আলোকিত হোক।’

প্রসঙ্গত, মনীষা কৈরালাকে সর্বশেষ দেখা গেছে ‘শেহজাদা’ সিনেমায়। যেটি মুক্তি পেয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। এতে তিনি কার্তিক আরিয়ানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত