আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মাধুরী দীক্ষিতের মা মারা গেছেন

মাধুরী দীক্ষিতের মা মারা গেছেন

মারা গেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত। রোববার মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।

এক যৌথ বিবৃতিতে মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনে খবরটি জানিয়ে লিখেছেন, ‘আমাদের প্রিয় আই [মা] স্নেহলতা আর নেই। আজ [গতকাল] সকালে প্রিয়জনের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। গতকাল বিকেলে মুম্বাইর ওরলি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য হয়।

চার ভাইবোনের মধ্যে মাধুরী সবার ছোট। অভিনেত্রীর ক্যারিয়ারে প্রথম দিন থেকেই মা স্নেহলতা দেবী ছিলেন তাঁর ছায়াসঙ্গী। শুটিং সেটে সারাক্ষণ মেয়েকে সঙ্গে করেই নিয়ে যেতেন তিনি। উল্লেখ্য, গত বছরের জুনে ধুমধাম করে মায়ের ৯০তম জন্মদিন পালন করেন মাধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। সবাই বলে, একজন মায়ের সেরা বন্ধু তাঁর মেয়ে। আমার কাছে সবচেয়ে বড় উপহার তুমি। তোমার দীর্ঘায়ু কামনা করি।’

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত