আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ব্রেক-আপের পর ভেঙে পড়েছিলাম, আলিয়া এসে স্বস্তি দিয়েছে: রণবীর

ব্রেক-আপের পর ভেঙে পড়েছিলাম, আলিয়া এসে স্বস্তি দিয়েছে: রণবীর

বলিউড সুপারস্টার রণবীর কাপুর একটা সময় প্লে-বয় হিসেবেই বেশি পরিচিত ছিলেন। বলিউডের সেরা সেরা নায়িকারা তার প্রেমে হাবুডুবু খেয়েছে। সেই সম্পর্কগুলো টেকেনি। শেষ পর্যন্ত আলিয়া ভাটে থিতু হয়েছেন রণবীর। আলিয়ার সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেতা। এবার তার দু:সময়ে আলিয়ার ভূমিকার কথা সামনে আনলেন।

অভিনেতা জানান, বিচ্ছেদের পরে তিনি খুবই ভেঙে পড়েছিলেন। আলিয়ার দিকে ইঙ্গিত করে তিনি মুন্নাভাই এমবিবিএস ছবির একটি গানের প্রসঙ্গে টেনে বলেন- ‘কিন্তু তারপরেই মহল্লায় ঐশ্বরিয়া এলো।' এর আগে বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করেছেন রণবীর। কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের সঙ্গেই বিচ্ছেদ ঘটেছে তার।

নিজের সর্বশেষ সিনেমা 'তু ঝুঠি ম্যায় মাক্কার' এর প্রচারকে সামনে রেখে সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দিয়েছেন রণবীর। এ সময় প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেন, কখনও কি প্রেমে পড়ে এমন মনে হয়েছে যে, হ্যাঁ, শেষ পর্যন্ত আমি জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেলাম? এর জবাবে 'হ্যাঁ'-সূচক উত্তর দেন রণবীর।

অভিনেতা আরও জানান, বিচ্ছেদের পরে তিনি খুবই ভেঙে পড়েছিলেন এবং এরপরেই আলিয়ার দিকে ইঙ্গিত করে তিনি মুন্নাভাই এমবিবিএস ছবির একটি গানের প্রসঙ্গে টেনে বলেন- 'কিন্তু তারপরেই মহল্লায় ঐশ্বরিয়া এলো।" অর্থাৎ, তখনই আলিয়া তার জীবনে আসেন এবং তার বাহুডোরেই স্বস্তি খুঁজে পেয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'তু ঝুঠি ম্যায় মাক্কার'। আগামীতে তাকে দেখা যাবে 'অ্যানিমেল' ছবিতে রাশ্মিকা মান্দানার বিপরীতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত