আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জ্যামে অতিষ্ঠ হয়ে নগর পিতার কাছে যে আবেদন চঞ্চল চৌধুরীর

জ্যামে অতিষ্ঠ হয়ে নগর পিতার কাছে যে আবেদন চঞ্চল চৌধুরীর

ঢাকা শহরে প্রতিদিনের যানজটে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড আইডি থেকে এ স্ট্যাটাস দেন তিনি।

তার স্ট্যাটাসটি হুবহু পাঠকদের জন্য তুলে দেওয়া হলো-

‘খুব আফসোস হয়, ছোটবেলায় আমাদের বাবা-মা কোনোদিনই স্কুলে আনা-নেওয়া করেননি। গ্রামের স্কুল তো, দল বেঁধে সব ছেলেমেয়ে একসঙ্গে, এক মাইল হেঁটে স্কুলে যেতাম আসতাম। ঢাকা শহরের বাবা-মায়েদের জন্য এটি একটি কঠিনতম কাজ। সন্তানকে স্কুলে আনা-নেওয়া, কোচিংয়ে আনা-নেওয়া এই করতেই তো দিন শেষ। তারপর প্রতিদিনের অবিস্মরণীয় জ্যাম!

বাবা-মায়ের এই কষ্টটুকু যদি অন্তত সব সন্তান বুঝতো, তারা একটু হলেও শান্তি পেত! আর ঢাকা শহরে সন্তানের পড়ালেখার খরচ চালানোর ব্যাপারটা তো বলারই অপেক্ষা রাখে না। আমার বিশ্বাস, আমাদের বাবা-মা আমাদের মানুষ করার জন্য যে যুদ্ধ করেছেন, আমরা তাদের চেয়ে বেশি বৈকি কম যুদ্ধ করছি না আমাদের সন্তানকে মানুষ করার জন্য।

অবশ্য যেসব অতি বিত্তশালী বাবা-মা, শুধুই বাসার ড্রাইভার বা কাজের বুয়াকে দিয়ে তাদের সন্তানকে স্কুলে আনা-নেওয়া করান তাদের কথা আলাদা। কোনো প্রতিদান চাই না কারো কাছে। শুধু নগরপিতার কাছে প্রার্থনা- রাস্তার জ্যামটা কমানোর জন্য কি কোনো আশু পদক্ষেপ নেওয়া যায়? যে কোনোভাবে সঠিক নিয়মে ঢাকা শহরের গাড়িগুলো চালানোর ব্যবস্থা করা যায় না? যেহেতু প্রয়োজনীয় কর পরিশোধ করেই এ শহরে থাকি, আমার এ চাওয়াটুকু মনে হয় অহেতুক নয়। প্রতিদিনের জ্যামে ওষ্ঠাগত প্রাণ।'




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত