আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অপুর ওজন কোনো সমস্যা নয়: নিরব (ভিডিও)

অপুর ওজন কোনো সমস্যা নয়: নিরব (ভিডিও)

গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নায়ক নিরব। এ সময় দুজনই পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা। ক্রমাগত সমালোচনার মুখে এ ব্যাপারে এবার মুখ খুলেছেন নিরব। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে কী ঘটেছিল তার বিস্তারিত দিয়ে পুরো ব্যাপারটি ব্যাখ্যা করেন তিনি।

নিরব বলেন, স্টেজে গিয়ে ওরা আমাকে বলেছিল যে, ‘ভাইয়া এখানে মোজাইক করা। এটি কিন্তু স্টেজ না।’ আর, জায়গাটা পিচ্ছিলও ছিল। তাই আগেই সাবধান করেছিল আমাদের। জায়গাটা বেশ ছোটও ছিল। ১২ জনের পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত আটজন পারফরম করেছে স্টেজে জায়গা না থাকায়। আর সত্যি বলতে পারফরম্যান্সের সময় এত কিছু মাথায়ও থাকে না। পারফরম্যান্সের সময় অপু যে ড্রেসটা পরেছিল সেটি ছিল সিনথেটিকের। ওঠার সময় কাপড়ের কারণেই আমরা পড়ে যাই। পারফরম্যান্সের জায়গাটাও ছিল খুবই কমপ্যাক্ট।

নিরব বলেন, ওজনের সমস্যা না। যদি ওজনের সমস্যা হতো তা হলে তো আর আমি পড়তাম না শুধু অপুই পড়ে যেত। দুজন একসঙ্গে পড়েছি, আবার একসঙ্গে উঠে ঠিক যেভাবে বলা ছিল সেভাবে পারফরম্যান্স শেষও করেছি আমরা। নিরব আরও বলেন, মানুষ তো এসব নিয়ে কথা বলতে পছন্দ করে, মজাও পায়। সব কিছুরই ভালো ও মন্দ দিক আছে। অনেকেই আমাদের অসুবিধার ব্যাপারটা বুঝতে পেরেছেন। ব্যাপারটা খুবই সিম্পল, এটা নিয়ে এত বেশি কথা বলার কিছু দেখি না। এ দুর্ঘটনাকে আমরা সাধারণভাবে দেখতে পারি, এটা যে কারও সঙ্গেই হতে পারে।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত