আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

রাজের বিরুদ্ধে এবার যে অভিযোগ তুললেন পরীমনি!

রাজের বিরুদ্ধে এবার যে অভিযোগ তুললেন পরীমনি!

বছরের শুরুতেই স্বামী শরিফুলের সঙ্গে সম্পর্কের অবনতির কথা জানান পরীমনি। বছর শুরুর দিনগুলোতে ঝড়ঝাপ্টা কম যায়নি তার। একটা সময় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে দেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে রাজের সঙ্গেই ফের সংসার করছেন অভিনেত্রী।

এরই মাঝে সাত মাস পূর্ণ করল পরীমনি ও শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্য। এবার স্বামীর প্রতি আবার অভিযোগের সুর অভিনেত্রীর কণ্ঠে। রাত ফুরিয়ে যায়, তবে স্বামীর যে কাজ শেষ হয় না, তাই নিয়ে অনুযোগ পরীমনির। অভিনেত্রী জানান, তার স্বামী বইয়ের পোকা। রাতভর বই পড়েন। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমের পাতায় খানিক অনুযোগের সুরে লেখেন— ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’

দিনকয়েক আগেই ছেলে রাজ্যের সঙ্গে ছবি দিয়ে পরীমনি লেখেন— ভালোবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে। পুরনো মান-অভিমান ভুলে আপাতত স্বামী-পুত্রকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত