আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘নীরা’ রূপে ধরা দিলেন মিম

‘নীরা’ রূপে ধরা দিলেন মিম

ঢালিউড সেনসেশন বিদ্যা সিনহা মিম নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতুহলী করেছে অনুসারীদের। মিম জানান, ওটা আমি নয় নীরা। ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন নারীর। গত বছর 'পরাণ' ছবি দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন বিদ্যা সিনহা মিম। পরে বছর শেষে 'দামাল' ছবিতেও বাজিমাত করেন তিনি। চলতি বছর কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে 'মানুষ' ছবিতে অভিনয় শুরু করেন।

মানুষ সেট থেকে ফিরেই মিম শুরু করেন ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ এর কাজ। সেটিও শেষ করেছেন তিনি। মিম জানান, এই সিরিজটিতে তার চরিত্রের নাম ‘নীরা’। এবারই প্রথম হইচয়ের সঙ্গে কাজ মিমের। মিম তার চরিত্রের ধারণা দিয়ে আরও বলেন, ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন নারীর চরিত্র। কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শকরা এই ‘নীরা’ চরিত্রকে খুব এন্টারটেইনিং ভাবে খুঁজে পাবেন।

সম্প্রতি মিম তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতুহলী করেছে অনুসারীদের। মিম জানান, ওটা আমি নয় নীরা। মানে ‘মিশন হান্টডাউন’ এ এই নীরাকেই দেখতে পাবেন দর্শক। অ্যাকশন- থ্রিলারধর্মী এই সিরিজের দুটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন এফএস নাঈম। ‘মিশন হান্টডাউন’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

এতে নাঈমের চরিত্রের নাম মাহিদ। গল্পে দেখা যাবে মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গি দুর্ঘটনাক্রমে নিহত হয়। ঘটনাক্রমে এর কিছু দিন পর সেই জঙ্গীকে নীরা নামে এক মহিলা তার নিখোঁজ স্বামী বলে দাবী করে মাহিদের কাছে। এরপর মাহিদ ও নীরা একসঙ্গে এর পিছনের আসল রহস্য খুঁজে বের করার একটি মিশন শুরু করে। তারা একটি দুর্ধষ জঙ্গি হামলার পরিকল্পনা জানতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত