আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমি গসিপ উপভোগ করি: শোলাঙ্কি

আমি গসিপ উপভোগ করি: শোলাঙ্কি

অভিনেতা বা অভিনেত্রীদের জীবনের প্রথম সঙ্গী হলো আলোচনা-সমালোচনা। কেউ কেউ সেই সমালোচনা শুনে বিরক্ত হন, কেউ আবার পাল্টা দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন। আবার কেউ মনে মনে মজাই নেন।

সমালোচনা, বিতর্ক সামলানোর জন্য এক এক জন এক এক ধরনের উপায় বেছে নেনে। তেমনি নিজের উপায়ের কথা জানালেন শোলাঙ্কি রায়। সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজ়— চুটিয়ে তিনটি মাধ্যমেই অভিনয় করে চলেছেন তিনি। অভিনয় যাত্রার শুরু বহু বছর আগে। তবে ‘ইচ্ছে নদী’ সিরিয়ালের মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। তার পর একের পর এক কাজ করে চলেছেন শোলাঙ্কি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চাও হয়নি।

বিয়ের পর বেশ কিছু দিনের জন্য বিদেশে চলে যান তিনি। তার পর এখন অবশ্য অনেক দিন হলো কলকাতায় শোলাঙ্কি। সেই নিয়েও জল্পনা তুঙ্গে। তবে কি তার স্বামীর সঙ্গে সম্পর্কে চিড়? এরই মধ্যে টলিপাড়ার অন্য নায়কের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কম কথা হচ্ছে না। এত কিছুর মাঝে শোলাঙ্কি চুপ। তবে বৃহস্পতিবার রাতে ভক্তদের এই সমালোচনা, চর্চা প্রসঙ্গে জবাব দিলেন শোলাঙ্কি। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে গল্প করছিলেন। সেখানেই তাঁর এক ভক্ত প্রশ্ন করে বসেন যে, 'আপনি গসিপ বা সমালোচনা সামলান কী ভাবে?'

তাতেই শোলাঙ্কির সরাসরি জবাব, 'আমি এই গসিপ উপভোগ করি।' শুধু তাই নয়, তিনি তার এক ভক্তকে হৃদয়ভাঙার যন্ত্রণা সামলানোর উপায়ও বলে দিয়েছেন। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আগে কখনও প্রকাশ্যে আলোচনা করেননি অভিনেত্রী। এই আড্ডাতেও তা হালকা করে এড়িয়ে গেলেন তিনি। আনন্দবাজার পত্রিকা।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত