আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘আবেদন ত্রুটিপূর্ণ’ হওয়ায় শাকিব খানের মামলা নেয়নি পুলিশ

‘আবেদন ত্রুটিপূর্ণ’ হওয়ায় শাকিব খানের মামলা নেয়নি পুলিশ

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে শনিবার রাতে রাজধানীর গুলশান থানায় যান শাকিব খান। কিন্তু ‘আবেদন ত্রুটিপূর্ণ’ হওয়ায় মামলা নেয়নি পুলিশ। তাকে আবেদনপত্র সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার দিনগত রাত ১টার দিকে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম।তিনি বলেন, ‘শাকিব খান এক প্রযোজকের নামে মামলা করতে রাতে থানায় আসেন। কিন্তু তার আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় সেটি সংশোধ করে আনার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত মামলা নেওয়া হয়নি।’ শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় পৌঁছান শাকিব খান। থানায় পৌঁছানোর প্রাই দুই ঘণ্টা আগে বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। থানায় দীর্ঘ অপেক্ষার পর সাংবাদিকদের সামনে কথা বলতে আসেন।

তখন এই চিত্রনায়ক বলেন, ‘আমাদের সঙ্গে কোনো ক্রাইম হলে প্রথমেই আমরা থানায় যাবো। থানায় যদি সেটা (মামলা) না নেওয়ার মতো হয়, তখন যেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, আমরা সেখানে যাবো। থানায় আমার সঙ্গে এ বিষয়েই আলোচনা হচ্ছে।’ রাত ১২টার দিকে শাকিব খান আরও বলেন, শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহ নামে যিনি অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এতে জড়িত।’

সেই লোকেরা তাঁকে ইন্ধন দিয়েছেন বলেও দাবি করে শাকিব খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে আমি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’ খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১টা ১৩ মিনিটে গুলশান থানা ত্যাগ করেন ঢাকাই ছবির এই নায়ক। এর আগে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। অভিযোগে তিনি জানান, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত