আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সাবিলা নূরের অনন্য অর্জন

সাবিলা নূরের অনন্য অর্জন

এ সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন সাবিলা নূর। নানা ধরনের চরিত্র পর্দায় তুলে ধরে পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। এবার এই অভিনেত্রী প্রমাণ করলেন– অভিনয়ের মতো একাডেমিক শিক্ষায়ও কোনোভাবে পিছিয়ে নেই তিনি।

সম্প্রতি ইংরেজি সাহিত্যে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পয়েন্ট নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। যার সুবাদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে সাবিলা নূরকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’- এ ভূষিত করা হয়।

গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে তাঁকে সম্মাননা মেডেল পরিয়ে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষাজীবনের এই অনন্য অর্জনে উচ্ছ্বসিত সাবিলা নূর। এ নিয়ে তিনি বলেন, ‘এই অর্জনে আমি গর্বিত। কারণ আমি জানি, অভিনয়ের পাশাপাশি কতটা কষ্ট করে পড়াশোনা করেছি। কত নির্ঘুম রাত কাটিয়ে আমাকে অধ্যয়ন করতে হয়েছে।’ তিনি আরও বলেন, “৩ দশমিক ৯৭ সিজিপিএ নিয়ে ইংরেজি সাহিত্যের ওপর স্নাতক সম্পন্ন করতে পেরে একদিকে যেমন আনন্দিত, তেমনি সম্মানিত বোধ করছি ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়ে।

এই সাফল্যের জন্য প্রত্যেক শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের ধৈর্য নিয়ে শেখানো এবং পড়াশোনার বিষয়ে সব ধরনের সহযোগিতার কারণেই আজকের এই অর্জন। অভিনন্দন জানাই আমার সব সতীর্থ স্নাতকদেরও।”

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত