আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডে আরও একটি নতুন নাম

বলিউডে আরও একটি নতুন নাম

ভেবেছিলেন সংগীত নিয়ে ক্যারিয়ার শুরু করবেন। কিন্তু একসময় অন্তর থেকে অভিনয় করার তাগিদ বোধ করেন। তাই আর দেরি না করে তড়িঘড়ি অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করেন। এবার অভিনেত্রী হিসেবে খাতা খুলছেন চাহত ভিজ।

বর্ধন কেতকর পরিচালিত ‘গুমরাহ’ ছবি দিয়ে নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেছেন চাহত। এর আগে বেশ কিছু বিজ্ঞাপনে তাঁকে দেখা গেছে। ‘গুমরাহ’ ছবির মূল চরিত্রে আছেন ম্রুণাল ঠাকুর ও আদিত্য রায় কাপুর।ম্রুণাল ঠাকুর ও আদিত্য রায় কাপুরের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত এই তরুণী। এ ছবির প্রসঙ্গে তিনি বলেন, ‘মিউজিক প্রোডাকশন ও মিউজিক কম্পোজিশন নিয়ে পড়াশোনা করতাম।

কিন্তু হঠাৎ অভিনেত্রী হওয়ার তাগিদ বোধ করি। তাই অনুপম খেরের অ্যাক্টর প্রিপেয়ার্সে অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করি। এরপর অনেক অডিশনের পর গুমরাহতে সুযোগ পাই। এ ছাড়া আরও তিনটি ওয়েব সিরিজ আমার ঝুলিতে চলে এসেছে।’

ম্রুণালের প্রসঙ্গে চাহত বলেন, ‘শুটিংয়ের সময় আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি। ম্রুণাল খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলেন, “প্রত্যাখ্যান” কীভাবে আমাদের কাজের অংশ হয়ে দাঁড়ায়। কীভাবে প্রত্যাখ্যানকে স্বীকার করতে হয়। ম্রুণাল জানিয়েছিলেন, নিজের প্রতি আস্থা থাকলে কোনো কিছু করা অসম্ভব নয়। তাঁর এই কথা আজীবন আমার সঙ্গে থাকবে।’

বিটাউনের এই নবাগত নায়িকা আরও বলেন, আদিত্য তাঁরই মতো সংগীত অনুরাগী।আদিত্যর প্রসঙ্গে চাহত বলেন, ‘আদিত্য শুধু সংগীত অনুরাগী নন, নিজে সংগীতকার। বিভিন্ন বিষয়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই এক। এমনকি অভিনয় করার কৌশলের মধ্যেও আমাদের মিল আছে। তাই আমাদের আড্ডা ভালোই জমে উঠেছিল।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত