আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রানির উদ্দেশে আলিয়া: আপনার মতো কেউ নেই

রানির উদ্দেশে আলিয়া: আপনার মতো কেউ নেই

বলিউড তারকা রানি মুখার্জি অভিনীত নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গেলো ১৭ মার্চ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর পর থেকেই দর্শক, সমালোচক, তারকা সকলের প্রশংসায় ভাসছে ছবিটি। বিশেষত রানির অনবদ্য অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন সবাই।

এবার ‘মিসেস চ্যাটার্জি’র প্রশংসায় পঞ্চমুখ হলেন এ প্রজন্মের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। শনিবার (৮ এপ্রিল) মা সোনি রাজদান ও বোন শাহীন ভাটকে নিয়ে ছবিটি দেখেছেন তিনি। এরপর সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন নিজের অনুভূতি।

ছবির একাধিক দৃশ্যের একটি কোলাজ শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন, “শনিবার রাত কেটেছে কান্নায়; মা-বোন আমরা সবাই মিলে প্রিয়, অনবদ্য রানি মুখার্জিকে দেখেছি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ একটি অসাধারণ গল্প, যা বলা প্রয়োজন ছিল। বিশেষত আমার কাছে, একজন নতুন মা হিসেবে, এটা প্রবলভাবে স্পর্শ করেছে।”

রানির উদ্দেশ্যে আলিয়ার বার্তা, ‘রানি ম্যাম, এখানে আপনার মতো কেউ নেই। আপনি আমাকে নাড়িয়ে দিয়েছেন এবং আপনার সঙ্গে আমিও নরওয়ে থেকে ভারত সফর করেছি! এই অসাধারণ ছবির পুরো টিমকে শুভেচ্ছা।’

এছাড়া ছবির অন্যতম অভিনেতা জিম শর্বের প্রশংসায় আলিয়া বলেছেন, ‘আমি মেনে নিয়েছি যে, এমন কিছু নেই, যা আমার প্রিয় জিম শর্ব করতে পারে না। একজন পাকা বহুরূপী!’ উল্লেখ্য, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি নির্মিত হয়েছে বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে। এতে একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখার্জি। তার স্বামীর চরিত্রে আছেন কলকাতার তারকা অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি পরিচালনা করেছেন অশিমা চিব্বার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত