আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জীবনের গল্প শোনাতে প্রথমবার টিভি চ্যানেলে

জীবনের গল্প শোনাতে প্রথমবার টিভি চ্যানেলে

অঞ্জন দত্ত আগেও এই বাংলায় কয়েকবার এসেছেন। তবে গান শোনাতে। এরমধ্যে মঞ্চের পাশাপাশি দেশের টিভি চ্যানেলেও গেয়েছেন। নতুন খবর, এবারও প্রথম বাংলাদেশের কোনও টিভি চ্যানেলে বসলেন গল্প শোনাতে। তাও আবার নিজের জীবনের গল্প।

কথায় কথায় জানালেন, চলচ্চিত্র নির্মাণ করতে এসে হঠাৎই হয়ে গেলেন গানের মানুষ। তবুও তার কাছে নিজের প্রথম পরিচয় চলচ্চিত্র নির্মাতা। আরও জানান, সিনেমা বানানোর জন্য খেপাটে ছুটে বেড়ানো, সেই ছুটে বেড়ানোর ফাঁকে কবীর সুমনের প্ররোচনায় হঠাৎ বের করে ফেললেন গানের অ্যালবাম। কিন্তু সেই গানগুলো যে এতোটা জনপ্রিয় হয়ে উঠবে সেটা কল্পনাতেও ছিলো না অঞ্জনের।

এই গানই তার নির্মাতা পরিচয়কে ছড়িয়ে দিলো মানুষের কাছে। বর্তমান সময়ে ল্যান্ড ফোনের সেই যুগ নেই তবুও এই সময়ের তরুণেরা যখন তার গানে বেলা বোসের সঙ্গে কানেক্ট হয়ে যায়, তখন তিনি অবাক হয়ে ভাবেন গানের কি শক্তি আছে যা একাল সেকাল সব এক করে দেয়!

জীবনের এই গল্পগুলোই বলেছেন মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে হাজির হয়ে। প্রয়াত লাকী আখন্দের সাথে তার বন্ধুত্বের কথা, আইয়ুব বাচ্চুর সঙ্গে তার অভিজ্ঞতা সবই উঠে এসেছে এই অনুষ্ঠানে।

চ্যানেলটির গণসংযোগ মুখপাত্র রিয়াদ শিমুল জানান, ঈদকে কেন্দ্র করে ধারণ করা ‘রাঙা সকাল’-এর এই বিশেষ পর্বটি সঞ্চালনা করেছেন শাহরিয়ার মোস্তফা ও ইয়াসমিন লাবণ্য। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। ঈদের তৃতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত