আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রেমে পড়েছেন কঙ্গনা?

প্রেমে পড়েছেন কঙ্গনা?

বিতর্কিত নানা মন্তব্যের জন্য বলিউডের 'কুইন' খ্যাত কঙ্গনা রানাওয়াত সবসময়ই আলোচনায়-সমালোচনায় থাকেন। এবার তার একটি পোস্ট ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন , কঙ্গনা কী প্রেমে পড়েছেন?

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন মির্জা গালিবের শায়েরীর কয়েকটি লাইন, ‘ইশক ও আতিশ হ্যায় গালিব জো লাগানে সে লাগতি নাহি অর বুঝনে সে বুঝতি নাহি’। এর বাংলা করলে দাঁড়ায়, ‘ভালোবাসা এমন একটি স্ফুলিঙ্গ যা চেষ্টা করলেই জ্বলে না, এবং চেষ্টা করলেও তা নিভে যায় না।’

কঙ্গনার এমন পোস্টের পরই শুরু হয় জল্পনা। কঙ্গনার এই পোস্টের নিচে কেউ প্রশ্ন করেছেন, ‘কে সেই ব্যক্তি যিনি আপনার স্বপ্নে এসেছেন? আজ সেটা বলেই ফেলুন ’, আরেকজন প্রশ্ন করেছেন ‘প্রেমে পড়েছেন নাকি?’ কেউ আবার খোঁচা দিয়ে লিখেছেন, ‘কাকে ভুলতে পারছেন না হৃত্বিক নাকি আদিত্যকে?’কেউ আবার কঙ্গনার পোস্টের নিচে হৃত্বিক রোশন ও সাবা আজাদের ছবি পোস্ট করেছেন।

কঙ্গনা অবশ্য তার ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই পছন্দ করেন। বর্তমানে তিনি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা, সে বিষয়ে তিনি কখনওই মুখ খোলেননি।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত