আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

১৫০ অনাথ শিশু দত্তক নিলেন অভিনেতা রাঘব লরেন্স

১৫০ অনাথ শিশু দত্তক নিলেন অভিনেতা রাঘব লরেন্স

মানবিক কাজের জন্য আগে থেকেই পরিচিত দক্ষিণি অভিনেতা রাঘব লরেন্স। প্রায় সময়ই বিভিন্ন মানবিক কাজে দেখা যায় তাঁকে। এরই ধারাবাহিকতায় এবার ১৫০ জন অনাথ শিশুকে দত্তক নিলেন তিনি। এই শিশুদের ভরণপোষণের পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি। টুইট করে সংবাদটি নিজেই প্রকাশ করেছেন অভিনেতা রাঘব। খবর পিঙ্কভিলার

নতুন সিনেমার গান প্রকাশ উপলক্ষে রাঘব লরেন্সের আসন্ন কাজটি করেছেন। গান প্রকাশ অনুষ্ঠান থেকে দত্তক নেওয়া শিশুদের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেন রাঘব। ক্যাপশনে লিখেন, ‘আপনাদের সঙ্গে আমার আনন্দের খবরটি ভাগ করে নিতে চাই। “রুধরান” সিনেমার অডিও প্রকাশ উপলক্ষে আমি ১৫০ জন শিশুকে দত্তক নিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। আপনাদের দোয়া চাই।’

তাঁর এই পোস্টের কমেন্টে অনেকেই তাঁর এই মানবিক কাজের জন্য প্রশংসা করেছেন। শুধু ভক্তরাই তাঁর প্রশংসা করেননি, অনেক তারকাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণি তারকা আল্লু অর্জুনও তাঁর এমন কাজে মুগ্ধ হয়েছেন। অভিনেতার পোস্ট করা ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে আল্লু অর্জুন প্রতিক্রিয়া জানিয়েছেন।

এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন লরেন্স। অনেক শিশুর স্কুলের জন্য অর্থ প্রদান, হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার ইত্যাদি কাজে সহযোগিতা করেছে তাঁর দাতব্য প্রতিষ্ঠান লরেন্স চ্যারিটেবল ট্রাস্ট। আজ রাঘব লরেন্স অভিনীত তামিল সিনেমা ‘রুধরান’ মুক্তি পেয়েছে। থ্রিলার ঘরানার এই ছবিতে রাঘবের বিপরীতে দেখা যাবে প্রিয়া ভবানী শংকরকে। মুক্তির আগেই সিনেমাটি আইনি ঝামেলায় পড়েছিল। কিছু আর্থিক লেনদেনের কারণে মাদ্রাজ হাইকোর্ট এই ছবি মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই ঝামেলা এড়িয়ে আজ মুক্তি পেয়েছে সিনেমাটি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত