আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘অ্যাস্ট্রো’র গায়ক মুনবিন মারা গেছেন।

জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘অ্যাস্ট্রো’র গায়ক মুনবিন মারা গেছেন।

জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘অ্যাস্ট্রো’র গায়ক মুনবিন মারা গেছেন। ২৫ বছর বয়সী এই কে-পপ তারকার মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর মিউজিক কোম্পানি ফ্যান্টাজিও। 

 এক বিবৃতিতে ফ্যান্টাজিও জানান, ‘অ্যাস্ট্রো ব্যান্ডের সদস্যরা মুনবিনের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে। তিনি এখন আকাশের তারা হয়ে গেছেন। আমরা বহুদিন একসঙ্গে ছিলাম। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।’

গতকাল রাতে সিউলে তাঁর বাসায় গায়ককে অচেতনভাবে দেখতে পান তার ম্যানেজার। স্থানীয় গণমাধ্যমকে কোরীয় পুলিশ জানিয়েছে, ‘মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ কোরীয় তরুণদের অকালমৃত্যুর অন্যতম কারণ আত্মহত্যা।

মুনবিন ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে, পরে মডেলিংয়েও যুক্ত হন তিনি। ২০১৬ সালে যোগ দেন অ্যাস্ট্রোতে। ২০২০ সাল থেকে ব্যান্ডের আরেক সদস্য সানহার সঙ্গে দ্বৈতভাবেও পারফর্ম করতেন মুনবিন। ৮ এপ্রিল ব্যাংককে সর্বশেষ পারফর্ম করেন। আগামী শনিবার তাদের ম্যাকাওতে পারফর্ম করার কথা ছিল। এ ছাড়া আগামী মে মাসে ইন্দোনেশিয়া ও জাপানে পারফর্ম করার পূর্বনির্ধারিত সূচি ছিল।

এদিকে মুনবিনের মৃত্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চীনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে এটিই ছিল সবচেয়ে সার্চড হওয়া বিষয়।
এর আগে ২০১৭ সালে আরেকটি কোরীয় ব্যান্ড ‘শিনি’র সদস্য কিম জং-হেউন মাত্র ২৭ বছর বয়সে নিজের বাসায় আত্মহত্যা করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত