আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অভিনেত্রী সোনম ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে ডাক পেয়েছেন

অভিনেত্রী সোনম ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে ডাক পেয়েছেন

রানি এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে বসেছেন তার ছেলে চার্লস। ইংল্যান্ডের রাজপাট এখন রাজা চার্লসের হাতে। গত বছর সিংহাসনে বসলেও এখনও পর্যন্ত রাজা হিসেবে অভিষেক হয়নি চার্লসের। আগামী মে মাসে উইন্ডসর রাজপ্রাসাদে হতে চলেছে সেই অনুষ্ঠান। রাজা চার্লসের সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আগামী ৭ মে ওই অনুষ্ঠানে কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে চলেছেন ভারতীয় এই অভিনেত্রী। এই খবর সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন সোনম।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন অনিল কাপুর কন্যা। আনন্দ লন্ডন-নিবাসী হওয়ায় বিয়ের পর থেকে সেখানে যাতায়াত অনেক বেড়েছে অভিনেত্রীর। অন্তঃসত্ত্বা অবস্থায়ও অনেকটা সময় লন্ডনেই কাটিয়েছন সোনম। এবার ইংল্যান্ডে সবচেয়ে বড় মাপের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সুযোগ পেলেন অভিনেত্রী। সোনম বলেন, “শিল্পের প্রতি রাজা চার্লসের যে শ্রদ্ধা ও ভালবাসা, তা মাথায় রেখেই একটি অনুষ্ঠানের আয়োজন করছে কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যার। আমি তাতে যোগ দিতে পেরে খুবই গর্বিত ও আনন্দিত। এটা ঐক্য, সম্প্রীতি ও শান্তির দিকে একটা ইতিবাচক পদক্ষেপ।”

আমন্ত্রিতের তালিকায় আছেন হলিউড অভিনেতা টম ক্রুজ়, গায়িকা কেটি পেরি, লাওনেল রিচির মতো তারকারাও। সব মিলিয়ে রাজা চার্লসের অভিষেক যে বেশ জমজমাট একটা অনুষ্ঠান হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ব্রিটেনের রাজপরিবারের প্রথা অনুযায়ী, অভিষেকের সময় সিল্কের মোজা (স্টকিংস) এবং বিশেষ পাজামা (ব্রিচেস) পরে থাকেন রাজা। কিন্তু ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ জানিয়েছে, এবার সেই প্রথা মানবেন না চার্লস। তার বদলে তার পরনে থাকতে পারে সেনাবাহিনীর ইউনিফর্ম। এ নিয়ে একাধিকবার আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলেও ওই সংবাদমাধ্যম জানিয়েছে। আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অভিষেক উৎসবে যোগ দেবেন চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা। তার পরের দিন উইন্ডসর ক্যাসলে আয়োজিত হবে অভিষেকের বিশেষ কনসার্ট, যেখানে থাকবেন সোনম কাপুর।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত