আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাহরুখের ‘জওয়ান’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা

শাহরুখের ‘জওয়ান’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা

মুক্তির মাত্র এক মাস আগে ‘জওয়ান’ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জওয়ান’, তার ঠিক এক মাস আগে ২ মে মুক্তি পাবে ছবিটির টিজার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর করেছিল বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। খবর বলিউড হাঙ্গামার। 

কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ‘জওয়ান’-এর টিজার মুক্তির কোনো লক্ষণ নেই। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি। যে কারণে ছবিটির নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘জওয়ান’-এর মুক্তি সম্ভবত পিছিয়ে যাচ্ছে। খবর অনুযায়ী, ছবিটি ২৯ জুন অর্থাৎ ঈদুল আজহায় মুক্তি পাবে। ওই সময় মুক্তি পেলে টানা চার দিন ছুটি পাওয়া যাবে, এতে অনেক দর্শক পাওয়া যাবে। সম্ভবত এ বিবেচনাতেই পিছিয়ে দেওয়া হয়েছে ছবিটির মুক্তি।

‘জওয়ান’ যে পিছিয়ে যাচ্ছে সেই ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহে যখন সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘যোধা’ ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল টু’ পূর্বনির্ধারিত মুক্তির তারিখ স্থগিত করা হয়। ছবি দুটি আগামী ৭ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। মনে করা হচ্ছে, ‘জওয়ান’ ২৯ জুন মুক্তি পাচ্ছে ধরে নিয়েই ‘যোধা’ ও ‘ড্রিম গার্ল টু’র মুক্তি স্থগিত করেছেন প্রযোজকরা।

এদিকে ২৯ জুন মুক্তি পাওয়ার কথা কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্য প্রেম কি কথা’ ছবিটির। ‘জওয়ান’ যদি একই দিন মুক্তি পায় তবে ছবিটি পিছিয়ে যায় কিনা- সেটাই এখন দেখার বিষয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত