আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জয়া আহসান ‘অর্ধাঙ্গিনী’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২ জুন

জয়া আহসান ‘অর্ধাঙ্গিনী’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২ জুন

বয়সটাকে যেন আটকে রেখেছেন অভিনেত্রী জয়া আহসান! চল্লিশের ঘরে বয়স এলেও নিজেকে আটকে রেখেছেন সেই ২৫ এর ঘরে! সৌন্দর্য ও অভিনয়ে আবিষ্ট করে রাখছেন অনুরাগীদের। শনিবার হুট করেই জয়া দিলেন নতুন খবর।

জানালেন, ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর পর এবার ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আসছেন তিনি। নির্মাতা সেই কৌশিক গঙ্গোপাধ্যায়, যিনি ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ বানিয়েছেন। সিনেমাটিতে জয়া অভিনয় করছেন- এই খবর পুরোনো। ২০১৯ সালের খবর এটি। সে বছরই শুরু হয় ছবিটির শুটিং। মাঝখানে বেশ ক’বছর ছবিটি সম্পর্কে কিছুই জানা যায়নি। শনিবার ছবির পোস্টার শেয়ার করে জয়া জানালেন, আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ক্যাপশনে জয়া লিখেছেন, ‘সত্যি কি অর্ধেক হয়?’

সিনেমাটিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে ছবিতে একদম নতুন ভাবে দেখা যাবে বলে জানা গেছে। ছবিতে গায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পূরবকে এর আগে ‘লক্ষ্মী ছেলে’ সিনেমায় দেখা গেছে। 'অর্ধাঙ্গিনী' সিনেমায় তিনি থাকছেন গুরুত্বপূর্ণ এক চরিত্রে।

মূলত দুই নারীর জীবনের গল্প নিয়ে ‘অর্ধাঙ্গিনী’ চিত্রনাট্য। ছবিতে জয়ার সঙ্গে আরেক গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়ে দুই নারীর জীবন, তা নিয়েই 'অর্ধাঙ্গিনী'র গল্প।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত