আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘পাঠান’ ঝড়ের আভাস, ৭ সিনেপ্লেক্সে প্রতিদিন ৬৪ শো!

‘পাঠান’ ঝড়ের আভাস, ৭ সিনেপ্লেক্সে প্রতিদিন ৬৪ শো!

গেলো ২৫ জানুয়ারি যখন বিশ্বের শতাধিক দেশে ছবিটি মুক্তি পেলো, তার আগেই ঝড়ের পূর্বাভাস টের পেয়েছিল সবাই। অগ্রিম টিকিট বিক্রিতে রীতিমতো রেকর্ড গড়ে। মুক্তির আগে প্রায় ছয় লাখ টিকিট বিক্রি হয়েছিল ছবিটির। আর মুক্তির পর সিনেমা হলে দর্শকের যে ঢল নেমেছিল, তার সাক্ষী হয়েছে সিনে বিশ্ব। বলিউড বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির খেতাবটি নিজের করে নিয়েছে এটি।

হ্যাঁ, বলা হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ ছবির কথা। বিশ্বজুড়ে তাণ্ডব চালানো ছবিটি অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে উঠছে স্পাই-থ্রিলার-অ্যাকশন ধাঁচের ছবিটি।

মুক্তি উপলক্ষে বাংলাদেশেও শুরু হয়েছে ‘পাঠান’র অগ্রিম টিকিট বিক্রি। একে একে প্রকাশ্যে আসছে ছবিটির শো’র সংখ্যা ও সময়। কেবল স্টার সিনেপ্লেক্সের শো সংখ্যা দেখলেই চোখ কপালে উঠবে যে কারোর! দেশের সবচেয়ে বড় এই মাল্টিপ্লেক্স চেইন প্রতিদিন ‘পাঠান’র ৩৪টি শো প্রদর্শন করবে! প্রতিষ্ঠানটির সাতটি শাখায় এসব শো দেখানো হবে। তাদের শাখাগুলো রয়েছে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার, বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক ও চট্টগ্রামের বালি আর্কেডে।

রাজধানীর আরেকটি মাল্টিপ্লেক্স ‘ব্লকবাস্টার সিনেমাস’। যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই মাল্টিপ্লেক্সে প্রতিদিন ৯টি শো চলবে ‘পাঠান’র। এছাড়া পুরান ঢাকার লায়ন সিনেমাসে প্রতিদিন ছয়টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটি, শ্যামলী সিনেমায় চারটি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চারটি এবং গ্র্যান্ড সিলেট হোটেল মুভি থিয়েটারে তিনটি করে শো প্রদর্শিত হবে।

শো সংখ্যা, দর্শকের আগ্রহ এসব প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, “আমাদের এখানে হলিউড ছবিগুলো প্রায়শই ৪০-৫০টা শো পায়। কোনও কোনও ছবির ক্ষেত্রে আরও বেশি শো থাকে। কিন্তু ‘পাঠান’ তো একদম নতুন ছবি না। সিনেমা হলের পর অনলাইনেও মুক্তি পেয়েছে। অনেকেই দেখেছেন। এরপরও অনেকে আছেন, যারা শাহরুখ খানকে বড় পর্দায় দেখার জন্য আসবেন। দর্শকের সেই আগ্রহ বিবেচনা করেই আমরা ৩৪টি শো নির্ধারণ করেছি। প্রথম সপ্তাহে দর্শকের উপস্থিতি বোঝার পর শো বাড়ানো-কমানো হবে।’

এদিকে মঙ্গলবার (৯ মে) থেকে স্টার সিনেপ্লেক্সে ‘পাঠান’র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন মেসবাহ। বৃহস্পতিবার নাগাদ টিকিট বিক্রি আরও বাড়বে বলে তার প্রত্যাশা। স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি অগ্রিম টিকিট বিক্রি চলছে অন্যান্য মাল্টিপ্লেক্সেও। সেগুলোতেও দর্শকের আগ্রহ টের পাচ্ছেন সংশ্লিষ্টরা।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের আরও কিছু উন্নত মানের সিঙ্গেল স্ক্রিনে ‘পাঠান’ মুক্তি পাবে। তবে পূর্ণাঙ্গ হল তালিকা এখনও প্রকাশ করেনি ছবিটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। আর বিশেষ চমক হিসেবে আছেন সালমান খান। ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৫০ কোটি রুপি আয় করেছে।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত