আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কখনও নতুন ছবি দেখা যাবে না শাকিব-বুবলীকে: শাকিব খান

কখনও নতুন ছবি দেখা যাবে না শাকিব-বুবলীকে: শাকিব খান

রিল এবং রিয়েল লাইফে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খান জুটি গড়েন শবনম বুবলীর সঙ্গে। সেই জুটি থেকে বাস্তব জীবনেও জুটি হয়ে যান তারা।

৮ বছরে এক ডজন সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যায় শবনম বুবলীকে। এরপর প্রকাশ্যে আসে তাদের সন্তান শেহজাদ খান বীর। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিলো, ব্যক্তিগত জীবনে আলাদা শাকিব-বুবলী! এরই মধ্যে ঈদুল ফিতরে মুক্তি পায় এই জুটির ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। ছবিটি বেশ সাফল্যও পায়। এরই মধ্যে শাকিব খান বুবলীর বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানালেন।

শাকিব-বুবলীকে আর কখনও নতুন ছবি দেখা যাবে না। এক সাক্ষাৎকারে শাকিব খান জানালেন, বুবলীর সঙ্গে তাকে কখনও অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তিনি বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত।

ঈদে মুক্তি পাওয়া ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সুপারহিট হয়েছে। সেই ছবির শুটিংয়ে জোর গুঞ্জন ছিল ব্যক্তি জীবনে দুজনে দুই মেরুর বাসিন্দা হওয়ায় তারা ঠিকমত কারও মুখ দেখাদেখি করছেন না। দায়িত্বের কারণে ছবির শুটিং শেষ করেছেন। মুক্তির পর ছবির পাশাপাশি ‘সুরমা সুরমা’ গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।

সেই গানের প্রসঙ্গ টেনে শাকিব খান বলেন, ছবির ‘সুরমা সুরমা’ গানটি যারা দেখেছে তারা খেয়াল করবেন, একটা রোমান্টিক গান নায়িকাকে স্পর্শ করা ছাড়াই হয়েছে। আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

কয়েকমাস আগে শাকিব খান জানিয়েছিলেন তার দুই সন্তানের মা তার জীবনে অতীত। অপু বিশ্বাসের সঙ্গে বহু আগেই ডিভোর্স হয়েছে। নতুন করে আবার তিনি বললেন রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তিনি বুবলীর সঙ্গে নেই। সেই প্রসঙ্গে শাকিব বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সকল সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার।

‘সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। আগেই বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

সন্তান শেহজাদের প্রসঙ্গ টেনে শাকিব বলেন, শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির (আয়া) সঙ্গে মাও সঙ্গে আসে। তখন আমাদের ছবিটবি ওঠে। সন্তানের জন্য আমাদের দেখা সাক্ষাৎ হবে এটাই স্বাভাবিক।

আমার বড় সন্তান আব্রাহাম এখন একা আসতে পারে। তাই সে ন্যানির সঙ্গে আমার বাসায় আসে। স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে কয়েক দিন থাকেও। আমার সঙ্গে মসজিদে জুমার নামাজও পড়তে যায়। শেহজাদেরও যখন একা থাকার বয়স হবে, তখন সেও ন্যানির সঙ্গে বা ন্যানিকে ছাড়াই একা একা আসবে। বাবার সঙ্গে থাকবে। ঘুরবেও, বেড়াবে। দুই সন্তান বাবার সঙ্গে ঘুরবে, বেড়াবে—এসব তো স্বাভাবিক নাকি? তাই এসব নিয়ে রংচং মাখিয়ে খবর প্রকাশের তো কিছু নাই। -বলছিলেন শাকিব।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক যে নাই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আরও কোন কথা বলতে চাই না। আপনারা আমাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত