আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউড নায়িকা পরিণীতি চোপড়া বাগদান ১৩ মে

বলিউড নায়িকা পরিণীতি চোপড়া বাগদান ১৩ মে

বিটাউনে আবার সানাই বাজার অপেক্ষা। বলিউড নায়িকা পরিণীতি চোপড়া আর আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার চার হাত এক হতে চলেছে। তবে তার আগে ঘটা করে তাঁদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই অনুষ্ঠানকে ঘিরে কিছু জানা গেছে নানা সূত্রে।

অনেকে হয়তো ইতিমধ্যে শুনেছেন পরিণীতি আর রাঘবের প্রেমের কাহিনি। এই জুটিকে কখনো রেস্তোরাঁয়, কখনো বিমানবন্দরে, আবার কখনোবা ক্রিকেট ম্যাচে একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তাঁরা একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন। এদিন বিমানবন্দরে পরিণীতি আর রাঘবকে একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। এদিন পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি আর পালাজ্জো, চোখে কালো রোদচশমা।

এদিকে রাঘবকে কালো রঙের শার্ট-প্যান্টে দারুণ সুদর্শন লাগছিল। মুম্বাই থেকে এই জুটি দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন। কারণ, এই শহরেই নাকি বসতে চলেছে তাঁদের বাগদানের আসর।

সেন্ট্রাল দিল্লিতে ১৩ মে আয়োজন। জানা গেছে, ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে পরিণীতি আর রাঘবের বাগদান পর্বে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।

বাগদানের দিন সকালে ধর্মীয় রীতি পালন করা হবে। এরপর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। এরপর নৈশভোজ শুরু হবে। শোনা যাচ্ছে, এ বছর অক্টোবর মাসের শেষের দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন। পরিণীতি আর রাঘবের বিয়েকে ঘিরে তাঁদের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। এক ছবির সেটে পরিণীতি আর রাঘবের প্রথম দেখা হয়েছিল। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত