আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বুবলীর পর কলকাতার দর্শনার সঙ্গে আদর আজাদ

বুবলীর পর কলকাতার দর্শনার সঙ্গে আদর আজাদ

এবারের ঈদে আদর আজাদ অভিনীত ‘লোকাল’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। নির্মাতা সাইফ চন্দনের এই সিনেমায় নায়িকা ছিলেন শবনম ইয়াসমিন বুবলী। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচিত সিনেমার মধ্যে ছিল এটি। বুধবার (১০ মে) ছিল আদর আজাদের জন্মদিন। জীবনের বিশেষ এই দিনের প্রথম প্রহরেই সুখবর পান তিনি। নতুন সিনেমা উপহার পান। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘লিপস্টিক’।

নতুন এ সিনেমায় আদরের সঙ্গে থাকছেন কলকাতার লাস্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিক। দ্বিতীয়বারের মতো ঢাকাই সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। এর আগে এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায়। ‘লিপস্টিক’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু দিতে পারব এ সিনেমার মাধ্যমে। এবারের জন্মদিনে অনেক উপহার পেয়েছি। কিন্তু এই উপহারটি আমার কাছে অন্যরকম স্পেশাল।

দর্শনা বলেন, অনেক আগেই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। গল্প শুনে বেশ ভালো লেগেছে। সব কিছু মিলে যাওয়াতে কাজটি করছি। শাকিব খানের পর নতুন নায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বার ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ঢাকার দর্শকরা ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে চলেছেন। আদর অভিনীত মুক্তির সারিতে আছে— ‘নাকফুল’, ‘যন্ত্রণা’, ‘চিৎকার’ ও ‘পোড়া অন্তর’ সিনেমা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত