আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শুধু নায়ক নন, তিনি ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক: রোজিনা

শুধু নায়ক নন, তিনি ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক: রোজিনা

‘শুধু আমার নায়ক নন, ফারুক ভাই ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক। আজ সকালে যখন তার চিরবিদায়ের খবরটি পেলাম, কান্না চেপে রাখতে পারিনি। বুকের ভেতর হাহাকার করে উঠল। মনে হচ্ছে পৃথিবীটা শূন্যতায় ভরে গেল।’

চিত্রনায়ক ফারুকের মৃত্যুর খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন অভিনেত্রী রোজিনা। টেলিফোনে কথাগুলো বলার সময় কাঁদছিলেন নায়িকা। বললেন, আমাদের মিয়াভাই অবশেষে চলেই গেল! সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ফারুক। তার বয়স হয়েছিল ৭৪ বছর আট মাস।

ঢাকাই ছবির ‘লাঠিয়াল’খ্যাত এই নায়কের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন রোজিনা। এর মধ্যে রয়েছে হাসু আমার হাসু, মান অভিমান, সুখের সংসার, সাহেব, শেষ পরিচয়সহ অনেক সিনেমা। সবই ছিল সামাজিক গল্পের সিনেমা। বাঙালি মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সিনেমাগুলো বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন।

ফারুককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রোজিনা বলেন, ’নায়ক বলি বা সহশিল্পী বলি— ফারুক ভাই সাংঘাতিক রকমের একজন কর্মঠ মানুষ ছিলেন। মুখের ওপর সত্য কথাটা বলে দিতে পারতেন। এমন স্বভাবের মানুষ খুব কমই দেখেছি। চলচ্চিত্রের দুর্দিনে তিনিই তো হুংকার দিয়ে এফডিসিতে এগিয়ে এলেন। সবাইকে এক করে নতুন করে কাজের উদ্যম দিলেন।’

‘ফারুক ভাই সিঙ্গাপুরে চিকিৎসারত ছিলেন। তবু মনে হতো তিনি আমাদের পাশে আছেন, কিন্তু এখন তো চিরতরে চলে গেলেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শক্তিমান এক অভিভাবক হারাল। এমন বলিষ্ঠ অভিভাবক আর আসবে না। যেখানেই থাকুন ভালো থাকুন ফারুক ভাই।’

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত