আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রতি পোস্টে কোটি টাকা, ইনস্টাগ্রামে তারকাদের চমকপ্রদ আয়

প্রতি পোস্টে কোটি টাকা, ইনস্টাগ্রামে তারকাদের চমকপ্রদ আয়

সোশ্যাল মিডিয়ায় ভিডিও কনটেন্ট দিয়ে আয় করা যায়, এটা কম-বেশি সবারই জানা। এছাড়া সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কোনও প্রতিষ্ঠান বা পণ্যের প্রচারমূলক পোস্ট দিয়েও আয় করেন। ব্যতিক্রম নন বলিউড তারকারাও। হিন্দি সিনেমার অভিনেত্রীরা ইনস্টাগ্রামে একেকটি পোস্ট দেওয়ার জন্য বিরাট অংকের অর্থ নিয়ে থাকেন।

বিশেষজ্ঞদের মতে, এই সময়ে তারকাদের মোট আয়ের ২০-৩০ শতাংশ আসে সোশ্যাল মিডিয়া থেকে। সুতরাং আয়ের অংকটা যে বেশ বড়, তা বলার অপেক্ষা রাখে না। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারী রয়েছে ৮৭ দশমিক ৭ মিলিয়ন। কোনও পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারে একটি পোস্ট দেওয়ার জন্য তিনি ২ কোটি রুপি সম্মানী নেন। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর। তার ফলোয়ার ৮০ দশমিক ৮ মিলিয়ন। একেকটি পোস্টের জন্য তাকে দিতে হয় দেড় কোটি রুপি।

আলিয়া ভাটের অনুসারীর সংখ্যা ৭৭ দশমিক ৪ মিলিয়ন। ফলোয়ার কিছুটা কম হলেও তিনি বেশি অর্থ নেন। প্রতি পোস্টের জন্য ২ কোটি রুপি হাঁকেন এই তরুণ তারকা। দীপিকা পাড়ুকোন ৭৪ দশমিক ১ মিলিয়ন ফলোয়ারের অধিকারিণী। পোস্ট প্রতি ২ কোটি রুপি নেন তিনি। তালিকায় পাঁচ নম্বরে আছেন ক্যাটরিনা কাইফ। ৭২ দশমিক ৮ মিলিয়ন ফলোয়ারের অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার জন্য তিনি নেন ১ কোটি রুপি।

ভারতীয় তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে বিরাট কোহলির। তার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন। প্রত্যেকটি পোস্টের জন্য এই ক্রিকেট তারকা নেন সাড়ে তিন থেকে পাঁচ কোটি রুপি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত